আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল। এ উপলক্ষে বুধবার (১২ জুন) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল। গেষ্ট অব অনার ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রুনা বেগম এর সভাপতিত্বে ও প্রধান শি ক্ষক নিরঞ্জন দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু। আলোচনায় অংশ নেন লেখক-গবেষক আহমদ সিরাজ, সহকারী অধ্যাপক সেলিম আহমদ চৌধুরী, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুমিন, মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সলমান আলী সালমান, ছলিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর দেবনাথ, কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ, প্রেসক্লাব সহসভাপতি শাব্বির এলাহী, সাংবাদিক শাহীন আহমেদ, সালাউদ্দিন শুভ, ইউপি সদস্য তফাজ্জুল করিম চৌধুরী শ্যামল, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রব শামীম, অভিভাবক রোশনা বেগম ও শিক্ষার্থী পুষ্পিতা রানী দেবী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অসংখ্য চ্যালেঞ্জের মুখেও দারিদ্রতাকে পেছনে ফেলে সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনা করে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিদ্যালয়সহ এলাকার সুনাম রক্ষা করায় কৃতি ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া শিক্ষার্থীদের সাফল্য এবং গরীব শিক্ষার্থীদের কথা বিবেচনা করে প্রতিষ্ঠাতা পরিবারের পক্ষ থেকে বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
উল্লেখ্য, কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের ছলিম বাজারে প্রতিষ্ঠিত তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ই সিলেট শিক্ষা বোর্ড অনুমোদিত একমাত্র মাধ্যমিক বিদ্যালয়, যেখানে শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা, শিক্ষা উপকরণ, স্কুল ড্রেস এবং স্কুল ব্যাগ প্রদান করা হয়।