আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়া আদমদীঘিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

                                                           #রাবেয়া সুলতানা,,  (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে আজ বেলা সাড়ে এগারো ঘটিকার সময় আইন শৃঙ্খলা রক্ষা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।  (১২ জুন)  বুধবার বেলা সাড়ে এগারো ঘটিকার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে  উপজেলার সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সমন্বয় সভায় আরো উপস্থিত ছিলেন  সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, ছাতিয়ান গ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, চাপাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, কুন্দগ্রাম ইউপি চেয়ারম্যান শামিম হোসেন, সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি, পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা  উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, সান্তাহার রেলওয়ে থানা অফিসার ইনচার্জ  মোক্তার হোসেন, আদমদিঘী থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী, মাদকদ্রব্যের কর্মকর্তা এসএম এলতাস উদ্দিন, ফায়ার সার্ভিসের কর্মকর্তা রফিকুল ইসলাম, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, আদমদীঘী প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। উক্ত মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় উপজেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি, বাল্যবিবাহ, চুরি,ছিনতাই,মাদক, জুয়া, বাজার নজরদারি, অপহরণসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা করা হয়।