আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স কার্যক্রম উদ্বোধন


## রাবেয়া সুলতানা ,( বগুড়া) প্রতিনিধি:বগুড়ায় কোয়ান্টাম ফাউন্ডেশনের লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় জেলা প্রশাসক চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম। এসময় তিনি বলেন, বগুড়াতে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সের অভাব ছিল। এই প্রথম দুস্থদের জন্য ফ্রি লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স চালু করলো কোয়ান্টাম ফাউন্ডেশন। এই সেবা যেন চলমান থাকে। তিনি আরো বলেন, করোনাকালীন সময়ে লক্ষ করেছি নিজের বাবা-মায়ের মৃতদেহ ফেলে সন্তানেরা পালিয়ে গেছে। সে সময় মৃতদেহ সৎকার ও দাফনসহ যাবতীয় কাজ কোয়ান্টাম ফাউন্ডেশন করেছে। যা অত্যন্ত প্রশংসনীয়। এছাড়া তারা বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মেজবাউল করিমসহ কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়া শাখার স্বেচ্ছাসেবীবৃন্দ। কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়া শাখার পরিচালক আব্দুল মমিন মুকুল  জানান, বগুড়া শহরের মধ্যে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সের জন্য ১ হাজার ৫০০ টাকা ভাড়া ও সঙ্গে ওয়েটিং চার্জ প্রতি ঘণ্টায় ৩০০ টাকা দিতে হবে। বগুড়া শহরের বাইরে গেলে প্রতি কিলোমিটার ৭০ টাকা চার্জ দিতে হবে। তবে দুস্থ পরিবারের জন্য বিনা মূল্যে এই ফ্রিজিং অ্যাম্বুলেন্সের সেবা প্রদান করা হবে। জানা গেছে, হটলাইন  ০১৮ ০০০ ৯০০ ১০  নম্বরে যোগাযোগ করে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সের সেবা পাওয়া যাবে। নির্ধারিত ভাড়া প্রদান করে যে কেউ এই সেবা নিতে পারবেন। তবে অসচ্ছল পরিবার বিনা মূল্যে এই সেবা পাবে বলে জানিয়েছেন কোয়ান্টাম ফাউন্ডেশনের কর্মকর্তারা।