আজ-  ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার «» গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় «» বগুড়া আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান «» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ 

মৌলভীবাজারে হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রহ.) পৌর ঈদগাহে অনুষ্ঠিত হবে ঈদুল আদ্বহার তিনটি জামাত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারে হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রহ.) পৌর ঈদগাহে মুসলিম উম্মাহর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আদ্বহার তিনটি জামাত আগামী ১৭ জুন অনুষ্ঠিত হবে।

সোমবার (১০ জুন) এ উপলক্ষে ঈদগাহ কমিটির এক সভা মৌলভীবাজার পৌরসভা হলরুমে পৌর মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে পৌর মেয়র বিগত দিনের আয়-ব্যায়ের হিসাব উপস্থাপন করেন। সকল খরচ বাদ দিয়ে ঈদগাহের ব্যাংক হিসাবে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা জমা রয়েছে বলে জানান তিনি।

সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় পবিত্র ঈদুল আদ্বহার পৃথক তিনটি জামাত আদায় করা হবে ঈদগাহে। প্রথম জামাত সকাল সাড়ে ৬টায়, ২য় জামাত সাড়ে ৭টায় ও ৩য় জামাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ৬টায় অনুষ্ঠিত প্রথম জামাতে ইমামতি করবেন পশ্চিমবাজার জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মুহিবুর রহমান, সানী ইমামের দায়িত্ব পালন করবেন হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রহ.) দরগাহ জামে মসজিদের ইমাম হাফিজ শামিম আহমদ।

সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত ২য় জামাতে ইমামতি করবেন সুলতানপুর জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মুফতি শামছুজ্জোহা, সানী ইমামের দায়িত্ব পালন করবেন শান্তিবাগ জামে মসজিদের ইমাম মাওলানা মুজাম্মেল হক মাহিরী।

সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত ৩য় জামাতে ইমামতি করবেন বায়তুল মনোয়ার জামে মসজিদের (স্ট্যান্ড মসজিদ) এর খতিব হাফিজ মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ, সানী ইমামের দায়িত্ব পালন করবেন জেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাসান আহমদ চৌধুরী।

সভায় অন্যান্যদের মধ্যে প্রফেসর ড. মোঃ ফজলুল আলী, মোঃ জামাল উদ্দিন, সৈয়দ আব্দুর রউফ মানিক, সৈয়দ নওশের আলী খোকন, সিনিয়র সাংবাদিক এস.এম উমেদ আলী, শেখ মোঃ ইলিয়াস, মোঃ ইমদাদুল হক মছনু, আয়াছ আহমদ, সৈয়দ মেহবুব মোর্শেদ, এডভোকেট মোস্তাক আহমদ, আবিদুর রহমান, আব্দুল ওয়ালী সিদ্দিকী, সৈয়দ শাহেদ আহমদ, মোঃ অলিউর রহমান, আমিনুর রশিদ, মোঃ আব্দুল মুহিত, কয়ছর আহমমদ, জহির উদ্দিন আহমেদ, মোঃ রুবেল মিয়া, শেখ মোঃ জামাল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।