আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কলেজের একযুগ পূর্তি উপলক্ষ্যে মৌলভীবাজারে আলহাজ্ব মো:মখলিছুর রহমান ডিগ্রি কলেজে বিশ্বায়ন-৩ এর প্রকাশনা উৎসব


স্টাফ রিপোর্টার,মৌলভীবাজার থেকে: কলেজের একযুগ পূর্তি উপলক্ষ্যে মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের রাতগাঁওয়ে আলহাজ্ব মোঃ মখলিছুর রহমান ডিগ্রি কলেজ স্মরণিকা গ্রন্থ বিশ্বায়ন-৩ এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল (রবিবার) দুপুরে কলেজ অডিটরিয়ামে এই প্রকাশনা উৎসব অনুষ্ঠান সম্পন্ন হয়। আলহাজ্ব মো: মখলিছুর রহমান ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী,সমাজসেবক ও শিল্পপতি সাবেক ব্রিটিশ কাউন্সিলর আলহাজ্ব এম এ রহিম শহীদ (সি.আই.পি) এর সভাপতিত্বে ও কলেজ শিক্ষক প্রভাষক মো: জাকির হোসেন ও প্রভাষক নিরুপম দাশের পরিচালনায় প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো: আখতার হোসেন, বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক অতিরিক্ত সচিব মো: মনিরুল ইসলাম,মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান,যুক্তরাষ্ট্রের নিউর্য়ক পুলিশের কর্মকর্তা হুমায়ুন কবির (এনওয়াইপিডি),বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মাহবুবা আখতার। বক্তব্য রাখেন কলেজ গর্ভনিং বডির আজীবন দাতা সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মো: মুজিবুর রহমান মুজিব, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: শামসুল মিয়া প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কলেজের প্রভাষক আসাদুজ্জামান রানা,পবিত্র গীতা থেকে পাঠ করেন আইসিটির প্রভাষক সুদীপ ভট্রাচার্য্য। অতিথিদের ফুল দিয়ে বরণ করেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে অতিথিদের কলেজের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়। বক্তারা কলেজের একযুগ পূর্তিতে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে বলেন মফস্বলের এই বিদ্যাপিঠটি প্রতিষ্ঠা লগ্ন থেকে সিলেট বিভাগের মধ্যে বেশ সুনামের সাথে ভালো ফলাফল করে এগিয়ে যাচ্ছে। এই ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করে বলেন এই বিদ্যাপিঠটির প্রতিষ্ঠাতা ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই বিদ্যাপিঠের শিক্ষার্থীরা যাতে আগামীতে দেশ ও জাতীর কল্যাণে নিবেদীত হয়ে কাজ করতে পারেন সেজন্য যোগ্য ও দক্ষভাবে নিজেদেরকে গড়ার তাগিদ দেন। পরে অতিথিরা আনুষ্ঠানিকভাবে কলেজ স্মরণিকা বিশ্বায়ন-৩ গ্রন্থের মোড়ক উম্মোচন করেন