আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়া আদমদীঘিতে চোরাই মোটরসাইকেল সহ দুইজন গ্রেফতার

  ## রাবেয়া সুলতানা,,( বগুড়া) প্রতিনিধি : নওগাঁ জেলার রাণী নগর উপজেলার কয়াকুঞ্চি নামক এলাকা থেকে গতরাতে চোরাই মোটর সাইকেলসহ দুইজন সক্রিয় চোরকে আটক করেছে আদমদীঘি থানা পুলিশের সদস্যরা। আটককৃতরা হলো নওগাঁ জেলার আত্রাই থানার পতিস্বর গ্রামের মৃত মান্নানের ছেলে শহিদুল ইসলাম (২৪) এবং রাণী নগর থানার কয়াকুঞ্চি পানিয়াল পাড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে রাশেদুল ইসলাম (৩২) তাদের বিরুদ্ধে আদমদীঘি থানায় চুরি মামলা দায়ের করে আজ শুক্রবার দুপুরে আদালত পাঠানো হয়েছে। এ বিষয়ে আদমদীঘি থানার উপ-পরিদর্শক হযরত আলী বলেন, গতকাল ১৩ জুন থানায় মোটরসাইকেল হারানোর জিডি মূলে অভিযান শুরু করলে একই দিন রাতে গোপন সংবাদ মাধ্যমে জানতে পারি নওগাঁ জেলার রাণী নগর থানার কয়াকুঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আবাদ পুকুর গামী পাকা রাস্তার উপর চোরাই মোটরসাইকেল কেনা-বেচা হচ্ছে। তৎক্ষনাৎ উর্ধ্বতন কর্মকতাকে অবগত করে আমার সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে হাজির হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় দুইজনকে হাতে-নাতে আটক করি এবং অজ্ঞাত আরো কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। সেখান থেকে এফজেড ব্লু রঙের গাড়িটি উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, গতকাল দিনে মোটরসাইকেল হারানোর অভিযোগ পেয়ে একই দিন রাতে গাড়িটি উদ্ধার করা হয়। আটককৃত দুই চোরের বিরুদ্ধে থানায় চুরি মামলা দায়ের করে আজ শুক্রবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।