আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়া আদমদীঘিতে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

## রাবেয়া সুলতানা,,  (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে এক প্রবাসীর স্ত্রী তিন সন্তানের জননী আদরী বেগম (৩৫) নামের গৃহবধুর গলায় ওড়নার ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার মাতাপুর গ্রাম থেকে ওই গৃহবধুর মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত আদরী বেগম উপজেলার চাঁপাপুর ইউনিয়নের  মাতাপুর গ্রামের সৌদি আরব প্রবাসী ওবায়দুলের স্ত্রী। জানা যায়, গত বৃহস্পতিবার আদরী বেগম তার সন্তানদের নিয়ে রাতের খাবার শেষে নিজ শয়ন ঘরে ঘুমিয়ে পড়েন। পরদিন শুক্রবার সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে বাড়ির লোকজন তাকে ডাকতে গিয়ে দেখে ঘরের তীরের সাথে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় রয়েছে। এরপর স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে শুক্রবার দুপুরে পুলিশ তার মরদেহটি উদ্ধার করে। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, মরদেহটি উদ্ধার করা হয়ে এবং ময়না তদন্তের জন্য বগুড়া শজিমেকে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।