আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়া সান্তাহারে বিভিন্ন ব্যাংকে নিরাপত্তা জোরদার করতে মধ্যরাতে ব্যাংক পরিদর্শনে —ওসি আদমদিঘী

 ## রাবেয়া সুলতানা, ( বগুড়া) প্রতিনিধি :  মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলার  বিভিন্ন ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ জোরদার করতে  শুক্রবার রাতে আদমদিঘী উপজেলা ও সান্তাহারে বিভিন্ন ব্যাংকে  মধ্যরাতে  পরিদর্শনে আসেন আদমদিঘী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী। সান্তার  পৌর এলাকার  প্রায় ১২ টি ব্যাংকে নিরাপত্তা কর্মীদের সাথে দেখা করে তিনি বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দেন। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ঈদের ছুটিতে অধিকাংশ লোক  ঈদের ছুটি কাটাতে  নিজ গ্রামের বাড়িতে চলে যান।   ঈদে বিভিন্ন চুরি, ডাকাতি, ছিনতাই ও বিভিন্ন ও  অপ্রীতিকর ঘটনার আশঙ্কা থাকে। এই সময় জনগণের জানমাল টাকা পয়সা নিরাপত্তার কাজে নিয়োজিত  থাকেন বাংলাদেশ পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী। তাই বিভিন্ন  অপরাধ ও বৃশঙ্খলা এড়াতে আদমদিঘী থানা পুলিশের পক্ষ থেকে  পুলিশিং ব্যবস্থা ও  তৎপরতা জোড়দার  করা হয়েছে বলে আদমদীঘি থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার মধ্য রাতে সান্তাহার পৌর শহর ও সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ এলাকার ও  থানা এলাকার বিভিন্ন ব্যাংক পরির্দশন করেন তিনি। এসময় আদমদিঘী থানার ওসির সাথে  উপস্থিত ছিলেন সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমাস আলী, এস,আইআ মেহেদী হাসান, এ,এস,আই মো: আজিমুল হক, পুলিশ কনস্টেবল  সদস্য মিলন ও আলমগীর। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান  ঈদ উপলক্ষে সড়কে যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে  এবং বিভিন্ন  সড়কে যানজটমুক্ত রাখতে জেলা পুলিশের পাশাপাশি কাজ করছেন আদমদীঘি থানা পুলিশ। এছাড়া বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন ব্যাংকের নিরাপত্তা কর্মী আছে কিনা এইসব নিশ্চিত করতে পুলিশ মাঠে রয়েছেন বলে তিনি জানান।