আজ-  ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার «» গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় «» বগুড়া আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান «» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ 

মৌলভীবাজারের লেখক গবেষক অধ্যাপক ড. রণজিত সিংহের শেষকৃত্য সম্পন্নঃ বিভিন্ন মহলের শোক প্রকাশ

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজার জেলার অন্যতম কৃতি সন্তান বিশিষ্ট লেখক, ভাষা গবেষক, আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদকপ্রাপ্ত ভাষাবিজ্ঞানী অধ্যাপক ড. রণজিৎ সিংহ আকস্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শনিবার (১৫ জুন) সকাল সোয়া ৮টায় মৌলভীবাজার শহরের নিজ বাসভবনে পরলোকগমন করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বরেণ্য এই লেখক ১৯৫৫ সালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সিলেট এম সি কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন।পরবর্তীতে ক্যালিফোর্নিয়া ওয়ার্ল্ড ইউনিভার্সিটি থেকে পি এইচ ডি ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি তাজপুর কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন।

মনিপুরী ভাষা ও সাহিত্যের উপর তাঁর বেশ কয়েকটি গবেষণা গ্রন্থ রয়েছে। ‘বাংলাদেশের মনিপুরী সমাজ ও সংস্কৃতি’ নামক গ্রন্থটি শুধু বাংলাদেশ-ভারত নয় আন্তর্জাতিক দুনিয়ায়ও অর্জন করেছে বিশেষ সুখ্যাতি। বাংলা ও বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় অনেক বই লিখেছেন। সাহিত্যচর্চা ও গবেষণার জন্য বাংলাদেশ ও ভারতে পেয়েছেন অনেক পুরস্কার ও সম্মাননা।

শনিবার বিকেলে আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের নিজ বাসভবনে প্রয়াত ড. রণজিত সিংহের শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

তাঁর মৃত্যুতে কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি, কমলগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ ইমতিয়াজ আহমেদ বুলবুল, সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোঃ রফিকুর রহমান, শমশেরনগর হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি মন্ডলীর সদস্য কবি সৈয়দ মাসুম, উপজেলা প্রশাসন, মণিপুরী ললিতকলা একাডেমি, মণিপুরী সমাজকল্যাণ সমিতি, মণিপুরী থিয়েটার, কমলগঞ্জ সাহিত্য সংসদ, কমলগঞ্জ প্রেসক্লাব, উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠী, ধলাই খেলাঘর সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।