আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

সুনামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার চেষ্টাকারী সেই আইজুর পুলিশের খাঁচায়

 এমদাদুর রহমান চৌধুরী জিয়া :সুনামগঞ্জে এক ব্যবসায়ীকে  হত্যার উদ্দেশ্যে হামলাকারী আজিজুর রহমান আইজুর কে অবশ্য খাঁচায় বন্দি করেছে পুলিশ।  তার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার চেষ্টা  ও টাকা চিন্তাইয়ের অভিযোগে  নিয়মিত মামলা রয়েছে বলে  জানিয়েছে সুনামগঞ্জ জেলা পুলিশ। 
জানাযায়, ব্যবসায়ীকে হত্যার  উদ্দেশ্যে মারপিট ও টাকা ছিনতাইয়ের মামলায় আজিজুর রহমান ওরফে আইজুরকে গ্রেফতার করেছে পুলিশ।আজিজুর সুনামগঞ্জের তাহিরপুর থানার কামড়াবন্দ গ্রামের আশু মিয়ার ছেলে।বৃহস্পতিবার রাতে তাহিরপুর থানায় আজিজুর সহ আরো দুই অভিযুক্তকে  আসামী করে মামলা দায়ের করা হয়। মামলার বাদী একই জেলার একই উপজেলার একই গ্রামের মৃত গোলাপ মিয়ার ছেলে হারুন মিয়া।শুক্রবার দুপুরে গ্রেফতার আজিজুরকে থানা পুলিশ সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে। এরপুর্বে বৃহস্পতিবার রাতে উপজেলার বাদাঘাট কলেজ রোড থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করে।মামলার এজাহার ও জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, গেল বুধবার (১২ জুন) দিবাগত রাত ৯টার দিকে অভিযুক্ত আজিজুর ও তার কয়েক সহযোগি সংঘবদ্ধ হয়ে বাদাঘাট বাজারে তারই অফিসে জোর পূর্বক ব্যবসায়ী হারুনকে ধরে নিয়ে গিয়ে হত্যা চেষ্টার উদ্দেশ্যে বেধরকভাবে মারপিট করে। একই সময়ে নানা হুমকি ধামকি দিয়ে হারুনের পকেটে থাকা ৩২ হাজার টাকা অভিযুক্তরা জোর পূর্বক ছিনিয়ে নেয়।আহত অবস্থায় ওই রাতেই হারুনকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।শুক্রবার বিকেলে তাহিরপুর থানার মামলার তদন্তকারি অফিসার এসআই আহমেদুল আরেফিন জানান, ওই মামলায় পলাতক আসামীদেও গ্রেফতাওে পুলিশী অভিযান চলমান রয়েছে।।