আজ-  ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান «» বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত «» বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত «» উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের ছবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন «» বগুড়া আদমদীঘি আইপিজে উচ্চ বিদ্যালয়ে এমপিকে সংবর্ধনা «» ন্যায়ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে  «» বড়পীর হযরত আব্দুল কাদির জিলানী (রহ.)-এর ঈসালে সাওয়াব উপলক্ষে কমলগঞ্জে আগামীকাল বুধবার দোয়া মাহফিল «» নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চান আহমেদ সাদিক «» মৌলভীবাজারে সেডো স্ট্রাইক কারাতে একাডেমির গ্র্যান্ড ওপেনিং ও কারাতে সেমিনার «» রাতে শ্রীমঙ্গল পৌর এলাকায় পৌর প্রশাসকের পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি

মৌলভীবাজারে আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায় এর জন্মজয়ন্তী পালিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায় এর জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান পরিবেশন অনুষ্ঠিত হয়েছে।

বার (১৭ জুন) সন্ধ্যা ৭টায় মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ড সৈয়ারপুরস্থ লোকনাথ সেবাশ্রমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন লোকনাথ সেবাশ্রমের সভাপতি অমলেন্দু দেবরায়।

আলোচনা সভায় অতিথি ছিলেন সমাজকর্মী আশীষ রায়, ব্যবসায়ী রিপন দে, লোকনাথ সেবাশ্রমের কর্মী মনি দাশ ও দৈনিক ডেসটিনি পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি রিপন কান্তি ধর (রুপক)।

পরে হেমন্ত মুখোপাধ্যায় এর বেশকিছু জনপ্রিয় কালজয়ী গান পরিবেশন করেন লোকনাথ সেবাশ্রমের সঙ্গীতশিল্পী বাবুল বিশ্বাস, চম্পক ভট্টাচার্য্য, বিজন কান্তি পাল, রিতা রানী পাল, অশ্রুকণা দেবী, অঞ্জন দেবনাথ, বনশ্রী দাস, সন্তোষ দেব, অম্লান দেব, দীপ্ত চন্দ প্রমুখ। তবলা বাদক ছিলেন প্রমীত দত্ত।