আজ-  ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আনসার-ভিডিপির ডেঙ্গু প্রতিরোধ অভিযান ও লিফলেট বিতরণ «» মানবতার নিঃশব্দ পদচারণা: বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি «» বগুড়া সান্তাহারে টোল আদায় করায় দুইজন গ্রেপ্তার «» শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল «» বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন, সম্পাদক সুজন «» বগুড়া আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার «» গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় «» বগুড়া আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান «» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন

মৌলভীবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যানদের নামে কুরবানি দিয়েছেন মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান

সালেহ আহমদ (স‘লিপক):

বিগত বছর গুলোর ন্যায় এবারও পবিত্র ঈদুল আদ্বহা উপলক্ষে মৌলভীবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যানদের নামে পশু কুরবানি দিয়েছেন মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান।

মঙ্গলবার (১৮ জুন) দুপুরে মৌলভীবাজার পৌরসভায় এ কোরবানি দেয়া হয়। পৌরসভার দায়িত্ব নেয়ার পর থেকেই মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান প্রতিবছর মৃত্যুবরণকারী মৌলভীবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যানদের নামে পশু কুরবানি দিয়ে আসছেন।

ইসলামের রীতি অনুযায়ী কুরবানিতে ৭ জনের নাম দেয়া হয়েছে। মানবতার মুক্তির দূত হযরত মোহাম্মদ (দ.) সহ মৃত্যুবরণকারী মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন সময়ে দায়িত্ব পালনকারী সাবেক চেয়ারম্যান সৈয়দ মহসিন আলী, সৈয়দ সরফরাজ আলী, আব্দুর রাজ্জাক, এম.এ. রশীদ মিয়া, সাজ্জাদুর রহমান পুতুল ও মাহমুদুর রহমান তাঁদের নামে এ কুরবানি দেয়া হয়েছে।

মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান বলেন, মৌলভীবাজার পৌরসভাকে এই পর্যায়ে নিয়ে আসতে যাঁরা অবদান রেখেছেন সেসব প্রয়াত পৌর চেয়ারম্যানদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাঁদের স্মরণে পশু কুরবানি দেয়া হয়েছে।

তিনি জানান, যারা ঈদের দিন ছুটি না কটিয়ে বর্জ্য অপসারণসহ পৌরবাসীর সেবায় নিয়োজিত ছিলেন, সেসব পৌর কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।

বর্জ্য অপসারণ কর্মীরা ঈদের দিন কাজে ব্যস্ত থাকায় কুরবানির মাংস সংগ্রহ করতে পারে না। বিত্তবানরা এগিয়ে আসলে তাঁরা কাজে আরও উৎসাহিত হবে।