আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

নওগাঁয় বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদার মাধ্যমে দাফন সম্পূর্ণ

 শিমুল হাসান, (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর সাপাহারে বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান এর রাষ্ট্রীয় মর্যাদার মাধ্যমে দাফন সম্পূর্ন হয়েছে। বুধবার দুপুর ২টার পর উপজেলার ভাগপারুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নওগাঁ পুলিশের একদল পুলিশের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পরে  জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থান গ্রামের বাড়ি হোসেনডাঙ্গায় দাফন সম্পূর্ন করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, আব্দুল জব্বার, জেলা পরিষদের সদস্য ফজলে রাব্বি প্রমুখ। এ সময় সেখানে উপজেলার অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ সহ প্রায় ৫ শতাধিক জনগণ জানাযার নামাজে উপস্থিত ছিলেন। রোববার বিকাল ৫.১০ মিনিটে নিজ বাসস্থান সোমবার দিবাগত রাত নয়টার দিকে নিজ গ্রামে তিনি ইন্তেকাল করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।