আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মনু নদীর পানি বিপদসীমার ৩৮ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ধলাই কুশিয়ারার সর্বশেষ অবস্থা – মোঃ জাবেদ ইকবাল

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার মনু নদীর পানি ৪:৩০ মিনিটে চাঁদনীঘাট পয়েন্টে ৩৮ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ জাবেদ ইকবাল জানান। 
বিপদ সীমার উপর দিয়ে ৩৮ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হলেও এখনো কোথাও বাঁধ ভাঙ্গেনি। এদিকে গতকাল রাতে ধলাই নদীর মারাত্মক ভাবে পানি বিপদ সীমার ৩৪  সে.মি. উপর দিয়ে প্রবাহিত হওয়ায় কয়েকটি স্থানে বাঁধ ভেঙ্গে অনেক গ্রাম প্লাবিত হয়েছে। ঘর বাড়িতে পানি উঠে যাওয়ায় মানুষ অন্যত্র আশ্রয় নিয়েছে । বর্তমানে ধলাই নদীর পানি বিপদ সীমার নিচে রয়েছে। 

গতকাল ভারতের ত্রিপুরা রাজ্যে ১৩৫ মি.মি. বৃষ্টি হওয়ায় উজান থেকে পানি নেমে আসায় ও বৃষ্টির পানি সব মিলিয়ে ধলাই নদীর বাঁধ ভেঙ্গে বন্যার পানি গ্রাম গুলো প্লাবিত হয়েছে বলে জানান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ জাবেদ ইকবাল। বর্তমানে ত্রিপুরা রাজ্যের হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে। 
এছাড়া কুশিয়ারা নদীর পানি শেরপুর পয়েন্টে বিপদ সীমার ১৮ সে.মি উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ধলাই ও মনুর পানি কুশিয়ারায় নামতে পারছে না। যার কারনে পানি বৃদ্ধি পাচ্ছে বলে  জানান মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ জাবেদ ইকবাল। 
ইতিমধ্যে, সদর উপজেলার শান্তিবাগ, চাঁদনীঘাট, জুগিডর, সৈয়ারপুর এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড.উর্মি বিনতে সালাম ও পৌর মেয়র ফজলুর রহমান।