জালালুর রহমান, স্টাফ রিপোর্টার:: কুমিল্লার দাউদকান্দি উপজেলা ডিজিটাল প্রেসক্লাবের ২১ সদস্য বিশিষ্ট নব- গঠিত কমিটির (২০২৪- ২০২৫) সালের নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব গ্রহণ অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার ২১ জুন বিকাল ৫ ঘটিকায় দাউকান্দি পৌরসভা হল রুমে। দাউদকান্দি উপজেলা ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন তালুকদার শাকু এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ইমরান মাসুদের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন সহ-সভাপতি এস এম শাহজালাল সাইফুলসহ সংঠনের সকল সদস্যবৃন্দ। এ সময় সকল নব-নির্বাচিত সদস্যদের সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হলো।
কুমিল্লার দাউদকান্দি উপজেলা ডিজিটাল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত
Catagory : সারা দেশ | তারিখ : জুন, ২২, ২০২৪, ৮:২৯ অপরাহ্ণ • ৬ বার পঠিত






