আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

নওগাঁয় লোকসানে মৌসুমি চামড়া ব্যবসায়িরা


## শিমুল হাসান,,  (নওগাঁ) প্রতিনিধি: ঈদ পরবর্তী সময়ে উত্তরের জেলা নওগাঁর বদলগাছী উপজেলার চাকরাইল চামড়া আড়তে শুরু হয়েছে চামড়া বেচাকেনা। ছাগল-ভেড়ার চামড়া প্রকারভেদে ২০-৬০ টাকা এবং গরু-মহিষের চামড়া প্রতি পিস ৩০০-৭০০ টাকা দামে বিক্রি হয়েছে। বদলগাছী উপজেলার চাকরাইল চামড়া আড়ৎ। যেখানে সপ্তাহে প্রতি বুধ হাটবার। সারা বছর এ হাটে কমবেশি চামড়া বেচাকেনা হয়ে থাকে। তবে কুরবানির ঈদ পরবর্তী সময়ে প্রচুর চামড়া বেচাকেনা হয়। ভোরের আলো ফোটার পর থেকে দুপুর পর্যন্ত চলে এ আড়ৎ। জেলায় দুইটি চামড়া আড়ৎ রয়েছে তার মধ্যে একটি চাকরাইল। যেখানে জেলার বিভিন্ন উপজেলা, পার্শ্ববর্তী জয়পুরহাট জেলা ও বগুড়ার আদমদীঘি উপজেলা এবং ঢাকা থেকে ব্যবসায়িরা চামড়া কেনাবেচার জন্য আসেন। তবে ঈদ পরবর্তী বুধবার চামড়া আড়তে চামড়া বেচাকেনা জমে উঠেনি। ঢাকা বা জেলার বাহিরের ব্যবসায়িরা না আসায় কাঙ্খিত দাম পাননি মৌসুমি ব্যবসায়িরা। আড়তে গরুর চামড়ার সরবরাহ কম হলেও ছাগলের চামড়ার সরবরাহ হয়েছে বেশি। ব্যবসায়িরা না আসায় তাদের লোকসান করে বিক্রি করতে হয়েছে। মৌসুমি ব্যবসায়িদের অভিযোগ- এ বছর লবনের দাম বেশি এবং শ্রমিকের মজুরি বেশি হওয়ায় চামড়া লবনজাত করতে তাদের খরচ বেশি পড়েছে। বাহিরের ব্যবসায়িরা না আসায় তাদের লোকসান করে চামড়া বিক্রি করতে হয়েছে। চামড়া সংরক্ষনের ব্যবস্থা না থাকায় ব্যবসায়িদের সিন্ডিকেটের কারণে কম দামে বিক্রি করতে বাধ্য হয়েছে। লাভের আশায় চামড়া কিনে এখন লোকসান করে বিক্রি করতে হয়েছে। নওগাঁ জেলা চামড়া ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, জেলায় ছোট বড় মিলিয়ে প্রায় ১৫০ জন চামড়া ব্যবসায়ি আছে। কুরবানি ঈদ উপলক্ষে আমরা নিজেরা ইতোমধ্যে ৫০ হাজার পিস চামড়া সংগ্রহ করেছি। মৌসুমি ব্যবসায়িরা লবন দিয়ে চাড়মা সংগ্রহ করে রেখেছে। কয়েকদিনের মধ্যে আমাদের কাছে ওইসব চামড়া চলে আসবে। লক্ষ্যমাত্রা অর্জনে গরু ও মহিষের চামড়া ৬০ থেকে ৬৫ হাজার পিস এবং ছাগল ও ভেড়ার চামড়া ১ লাখ পিস কেনা হবে। যার বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা। এসব চামড়া ট্যানারিতে হস্তান্তর করা হবে। তবে চামড়ার দাম ঠিক আছে বলে দাবী করেন তিনি।