আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়া কাহালুতে বাসের ধাক্কায় নিহত দুই জন #

# রাবেয়া সুলতানা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার কাহালুতে বাসের ধাক্কায় নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। কাহালু  উপজেলার বিবিরপুকুর বাজার নামক স্থানে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে আজ রবিবার (২৩ জুন) সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর নিহতদের মরদেহ  ঘটনাস্থল থেকে নিজ নিজ পরিবারের নিয়ে গেছে বলে স্থানীয়রা জানান। নিহত ব্যক্তিরা হলেন বগুড়ার গাবতলী উপজেলার উনচুরখী গ্রামের জাহিদুর রহমানের স্ত্রী রত্না বেগম (৩৫) এবং  কাহালু উপজেলার বিবিরপুকুর লোহাচাল গ্রামের খোদাবক্সের ছেলে সৈকত আহমেদ টুনু (২২)। নিহতের পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গেছে, রত্না ঈদের পর বাবার বাড়িতে বেড়াতে যান। সকালে তিনি তার খালাকে গাড়িতে তুলে দিতে বিবিরপুকুর বাজারে যান। অন্যদিকে সৈকত আহমেদ গরুর দুধ বিক্রি করতে ওই বাজারে যান। রত্না ও সৈকতের বাড়ি একই গ্রামের হওয়ায় তারা মহাসড়ক থেকে প্রায় অনেক দূর দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় বেপরোয়া গতিতে আসা অজ্ঞাত একটি ঢাকাগামী বাস তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।  পরে নিহতদের  পরিবারের লোকজন খবর পেয়ে পুলিশ যাওয়ার আগেই ঘটনাস্থল থেকে তাদের লাশ বাড়িতে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান ঘটনা স্থলে গিয়ে পুলিশ কাউকে পাননি পুলিশ যাওয়ার আগেই তারা ঘটনাস্থল থেকে লাশ বাড়িতে নিয়ে গেছে। ‍পুলিশ নিহতদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।