আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়া আদমদীঘিতে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ গ্রেপ্তার


## রাবেয়া সুলতানা,, (বগুড়া)  প্রতিনিধি: বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের শিবপুর গ্রামের দক্ষিণ পাড়া মহল্লায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গত রাতে সোলাইমান নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশ। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার শিবপুর গ্রামের দক্ষিণ পাড়া মহল্লার সোহেল রানার স্ত্রী শিউলি বেগম (৩৫) বাদী হয়ে তার বড়ো মেয়ে সুরাইয়া আক্তার সোহেলী (৬) কে ধর্ষণের দায়ে  একই মহল্লার মৃত খবির উদ্দিনের ছেলে দেলোয়ার সাকিদার (৬৫) এর নামে গতকাল বিকেলে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। এরই প্রেক্ষিতে গতকাল রাতেই দেলোয়ার সাকিদারকে গ্রেপ্তার করে আদমদীঘি থানা পুলিশ। গ্রেপ্তারকৃত বৃদ্ধ দেলোয়ার সাকিদার (৬৫) উপজেলার সদর ইউনিয়নের শিবপুর গ্রামের দক্ষিণ পাড়া মহল্লার মৃত খবির উদ্দিনের ছেলে। আজ রবিবার দুপুরে তাকে আদালত পাঠানো হয়েছে। অভিযোগে বলা হয়েছে, গতকাল (২২ জুন) বেলা সাড়ে বারো ঘটিকার সময় শিউলি বেগম ও সোহেল রানা দম্পত্তির দুই মেয়ে বাড়ির পার্শ্বে মাঠে খেলার সময় দেলোয়ার সাকিদার বাদীর বড়ো মেয়ে সুরাইয়া আক্তার সোহেলী (৬) এবং ছোটো মেয়ে আরবী আক্তার সোহানা (৫) কে ডেকে চকলেট দেওয়ার কথা বলে আসামি তার বাড়িতে নিয়ে যায়। আসামির বাড়িতে কেউ না থাকায় ছোটো মেয়ে সোহানকে বাড়ির উঠান ঝাড়ু দিতে বলে সোহেলীকে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এরপর শিউলি বেগমের দুই মেয়ে বাড়িতে ফিরে তাদের মাকে এই ঘটনা বলে। বিকেল শিউলি বেগম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে রাতেই পুলিশ আসামি দেলোয়ারকে গ্রেপ্তার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, অভিযোগ পেয়ে আসামি দেলোয়ার সাকিদারকে গ্রেপ্তার করে আজ রবিবার দুপুরে তাকে বগুড়া জেলা আদালতে পাঠানো হয়েছে।