আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষীকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন,কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহরের পৌর জনমিলন কেন্দ্রে আজ ২৩ জুন দুপুওে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য নেছার আহমদ এর সভাপতিত্বে এবং জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মিছবাউর রহমানের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: আজমল হোসেন, যুগ্ম সম্পাদক ও পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো: কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র আইনজীবি রাধা পদ দেব সজল, সাংগঠনিক সম্পাদক আজয় সেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আকবর আলী, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব এমএ রহিম শহীদ (সিআইপি), পৌর আওয়ামী লীগ নেতা এমদাদুল হক মিন্টু প্রমুখ। আলোচনা সভায় জেলা আওয়ামীলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।