আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. ইমতিয়াজ আহমেদ (বুলবুল), ভাইস চেয়ারম্যান হাফেজ মো: আব্দুল ওহাব ও মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার (২৪ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে নতুন পরিষদের দায়িত্ব গ্রহণ শেষে দুপুরে উপজেলা পরিষদের হলরুমে প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। অনুষ্ঠানের সভাপতি কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জয়নাল আবেদীন নবনির্বাচিতদের বরণ করে নেন।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ দায়িত্ব গ্রহণ, বরণ ও প্রথম সভা অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. ইমতিয়াজ আহমেদ (বুলবুল) পরিষদে এসে পৌঁছালে তাদেরকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ। এর আগে উপজেলা চেয়ারম্যানকে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে।
উপজেলা চেয়ারম্যান মো. ইমতিয়াজ আহমেদ (বুলবুল) এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীনের সঞ্চালনায় প্রথম মাসিক সমন্বয় সভা ও আইন শৃংখলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফেজ মো: আব্দুল ওহাব, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলমসহ ইউপি চেয়ারম্যানবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মূকর্তাবৃন্দ।
এর আগে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
প্রসঙ্গত, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে গত ২৯ মে কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ১৫ জুন শনিবার সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর সোমবার চেয়ারম্যানরা তাদের দায়িত্বভার গ্রহণ করে পরিষদের প্রথম সভা করে। সোমবার (২৪ জুন) তারা স্ব স্ব পদে দায়িত্বভার গ্রহণ করেন এবং নতুন পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়।