আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারের জুড়ীতে ঘুম থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা

জালালুর রহমান, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের জুড়ীতে জায়ফরনগর ইউনিয়নের গরেরগাঁও গ্রামে প্রতিবেশী তানভীরের হামলায় আরমান নিহত হয়েছেন। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, গত শনিবার রাত ১২ ঘটিকায় ঘটনাটি ঘটেছে। উপজেলার গরেরগাঁও গ্রামের সৌদিআরব প্রবাসী সুমন আহমেদের ছেলে ঈদুল হাসান আরমান (২২) কে তার বসত ঘরের সম্মুখে এসে তানভীর আহমদ ডাকাডাকি করেন। একপর্যায়ে আরমান ঘুম থেকে উঠে ঘরথেকে বাহিরে আসেন। এতে তানভীর ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে আরমানের ঘাড়ের ডান পাশে আঘাত করেন। ওই সময় আরমানের খালু রফিক মিয়া বাড়ীতে যাচ্ছিলেন ঘটনাস্থলে ঘটনাটি দেখে তিনি বাধা দিতে গেলে তানভীর তাঁকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। আহত অবস্থায় আরমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।ছুরিকাঘাতে আহত রফিক মিয়াকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তানভীর, তুহিন, ইয়াজ মিয়া, তাজ মিয়াকে আটক করে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে জানতে চাইলে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাঈন উদ্দিন জানান, ওই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আটককৃতদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কি কারণে তাকে হত্যা করা হলো, তাদেরকে মামলায় গ্রেপ্তার দেখানো হবে। লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।