আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

গোয়াইনঘাটে ইউরোপ জমিয়তের ঢেউটিন বিতরণ


★

বন্যায় ক্ষতিগ্রস্ত গোয়াইনঘাটের বাঘের সড়ক এলাকার ১০টি অসহায় পরিবারের মাঝে জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ শাখার অর্থায়নে ও গোয়াইনঘাট উপজেলা জমিয়তের ব্যবস্থাপনায় ঢেউটিন বিতরণ সম্পন্ন হয়েছে।

২৫ জুন (মঙ্গলবার) বিকাল ৫টায় গোয়াইনঘাট উপজেলার বাঘের সড়ক বাজারে লাতু মাদ্রাসার মুহতামিম মাওলানা শামসুদ্দিনের সভাপতিত্বে  ঢেউটিন বিতরণ করা হয়।

যুব জমিয়ত গোয়াইনঘাট উপজেলার সাংগঠনিক সম্পাদক হাফিজ সুহাইল আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা জমিয়তের সেক্রেটারি ও পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ। তিনি বলেন, আকস্মিক এই বন্যার ভয়াবহ চিত্র দেখে ইউরোপ জমিয়তের নেতৃবৃন্দ এই সহযোগিতা পাটান। তারা বিভিন্ন দুর্যোগে ও উৎসবে দেশের মানুষের পাশে থাকেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের সহ-সম্পাদক আবু তালহা তোফায়েল, গোয়াইনঘাট উপজেলা ছাত্র জমিয়ত সভাপতি ইকরামুল হক জাবের, বাঘেরসড়ক জামে মসজিদের ইমাম মাওলানা জুবায়ের আহমদ সহ এলাকার মান্যবর ব্যক্তিবর্গ।