আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

গোয়াইনঘাটে হাফেজ্জী হুজুর রহঃ সেবা ফাউন্ডেশনের ঢেউটিন বিতরণ ★


গোয়াইনঘাটে সর্বগ্রাসী বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ২০টি পরিবারের মাঝে হাফেজ্জী হুজুর রহঃ সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
বুধবার (২৬ জুন) সকাল ৯টায় গোয়াইনঘাট উপজেলা সদরে ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মুহাম্মদ রজীবুল হকের সভাপতিত্বে ঢেউটিন বিতরণ করা হয়। 
এতে প্রধান অতিথির বক্তব্যে জমিয়ত নেতা ও গোয়াইনঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ বলেন, সর্বগ্রাসী বন্যা আমাদের মরণ কামড় দিয়ে বসে আছে। বন্যার পানি যত কমতে শুরু করে ক্ষয়ক্ষতির পরিমাণ ততই বাড়তে থাকে, বাড়তে থাকে মানুষের দুর্ভোগও। হাফেজ্জী হুজুর সেবা ফাউন্ডেশনের পুনর্বাসন প্রকল্পের এই প্রজেক্ট গোয়াইনঘাটের ক্ষতিগ্রস্তদের মাঝে দেওয়ায় ফাউন্ডেশনের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই। 
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল মালিক, জিয়াউর রহমান কাওসার, হাফিজ সুহাইল আহমদসহ ফাউন্ডেশনের দায়িত্বশীলরা। বিজ্ঞপ্তি।