মশাহিদ আহমদ, মৌলভীবাজার : বন্যা কবলিত এলাকায় গরীব ও অসহায়দের সাহায্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে “দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠন” আজ ২৬ জুন দুপুরে। জনকল্যাণমূলক কাজের অংশ হিসাবে ১ম ধাপে কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়ন এর মিয়ারমহল (কৌলারশি) এলাকায় চাল-ডালসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন উক্ত সংগঠনের বাংলাদেশের দায়িত্বশীল নেতৃবৃন্দরা। বিতরণ কার্যক্রমে অংশ গ্রহণ করেন-“দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠন”এর বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত ও সহ-সভাপতি শাহ আলম দিপু, সহ-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী, অর্থ সম্পাদক মো: জাহাঙ্গীর মিয়া, সহ-অর্থ সম্পাদক শাহাজাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, সহ-দপ্তর সম্পাদক এম জসিম জে.কে, সদস্য আব্দুর রহমান পারভেজ প্রমুখ। দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উপদেষ্ঠা মন্ডলী, কার্যকারী কমিঠিসহ সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান বাংলাদেশে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দরা।
দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠন এর উদ্যোগে
Catagory : সারা দেশ | তারিখ : জুন, ২৬, ২০২৪, ৬:৪০ অপরাহ্ণ • ৬ বার পঠিত






