আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে যুবলীগের বৃক্ষ রোপন ও চারাগাছ বিতরণ

 

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার।।
গত ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম জন্মবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হাসান খান নিখিল (এমপি)’র নির্দেশে মৌলভীবাজার জেলা যুবলীগের আয়োজনে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচি পালিত হয়।
বৃহস্পতিবার ২৭ জুন সকালে মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুরের শ্রী শ্রী গোবিন্দ জিউ-র মন্দিরে বৃক্ষ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। জানা যায়, প্লাটিনাম জয়ন্তী উপলক্ষ্যে মৌলভীবাজার জেলা যুবলীগ ৫শ বৃক্ষের চারা রোপণ ও বিতরণ করবে।
বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন ও সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হক। 
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মহি উদ্দিন ফহিম চৌধুরী, সন্দীপ দাশ, শেখ রুমেল আহমেদ ও অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, সদস্য মো তাজুল ইসলাম, সাবেক সহ-সম্পাদক ও ইউপি সদস্য শামীম আহমেদ, মুবিন রাজা, ফরহাদ আহমেদ, নিত্য মজুমদার, জবাদুল ইসলাম, কাজল দে প্রমুখ। 
এ বিষয়ে জেলা যুবলীগের সভাপতি সৈয়দ রেজাউল রহমান সুমন বলেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে মৌলভীবাজার জেলা যুবলীগ নানা সামাজিক-মানবিক কর্মকান্ড বাস্তবায়ন করছে। ঐতিহ্যবাহী সংগঠন আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আমরা পাঁচ’শ গাছের চারা রোপনের উদ্যোগ নিয়েছি। আজ উদ্বোধনী দিনে একশ পঞ্চাশ ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। সেই সাথে জগন্নাথপুর এলাকায় শ্রী শ্রী গোবিন্দ জিউ-র মন্দিরে চারা রোপন করা হয়।
জেলার সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হক বলেন,আজ জেলা যুবলীগের উদ্যোগে আমরা গাছের চারা বিতরণ এবং রোপন করেছি। আমি প্রত্যাশা করছি, আগামীতে সরকারের বিরুদ্ধে যারা অপ-প্রচার চালাবে তাদের বিরুদ্ধে মৌলভীবাজার জেলা যুবলীগ রুখে দাঁড়াবে।