আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

সবুজ সিংহ কুলাউড়া ক্লাবের উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


নিজস্ব প্রতিবেদক।।

মৌলভীবাজারের কুলাউড়ার বৃহত্তর সামাজিক সংগঠন সবুজ সিংহ কুলাউড়া ক্লাবের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
 বৃহস্পতিবার-২৭ জুন দুপুর ১২টায় কুলাউড়া ৬নং কাদিপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড পূর্ব মনসুর এলাকা ও পৌরসভার ৪নং ওয়ার্ড উত্তর মাগুরা ও সাদেকপুর এলাকায় পানিবন্দি তিন শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। 
এসময় উপস্থিত ছিলেন, সবুজ সিংহ কুলাউড়া ক্লাবের সভাপতি রুবেল বখস পাভেল, সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমদ মাহি, আব্দুল বাসিদ, আলমগীর হোসেন বখস, জুয়েল আহমদ, সিপার বখস,  আবু সায়েম রিংকু বখস, কাতার প্রবাসী কবির আহমদ, সামাদ বখস, আজহার সাকিব, সায়েদ আহমদ, রুহুল আমিন,শিপন আহমদ,রুবেল হোসেন, রাজের আহমদ, নাবিলা আহমদ, বিকাশ, গোবিন্দ চন্দ্র দাস, ফাহিম আহমদ,সুয়েব, শুভ পাল, শারজিল আহমদ প্রমুখ। 
শুকনো খাবার প্রতি প্যাকেটে ছিল চিড়া-৫০০ গ্রাম, চিনি-৩০০গ্ৰাম,টিপ বিস্কুট ১ প্যাকেট, এসএমসির ওরস্যালাইন ২প্যাকেট,করে তিন শতাধিক পরিবারের বাসা-বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া হয়। এ সময় সবুজ সিংহ ক্লাবের সভাপতি বলেন প্রাকৃতিক যেকোনো বিপর্যয়ে সবুজ সিংহ ক্লাব মানুষের পাশে থাকে যখন যুবসমাজ মাদকের দিকে ঝুঁকছে তখন এক ঝাঁক তরুণ মেধাবীদের নিয়ে বন্যায় পানিবন্দি হয়ে পড়া মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করছি সমাজের বিত্তবানরা এগিয়ে এলে বন্যায় কিছুটা দুর্ভোগ কমবে মানুষের