আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় অটোরিকশা উল্টে প্রসূতির মৃত্যু

## রাবেয়া সুলতানা,, (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলায় একটি  অটোরিকশা উল্টে প্রসূতির মৃত্যু হয়েছে। গত শনিবার (২৯) জুন বিকেলে  ক্লিনিক থেকে বাড়ি ফেরার সময় বগুড়ার নন্দীগ্রামে অটোরিকশা উল্টে যুথী খাতুন (২০) নামে এক প্রসূতির মর্মান্তিক  মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের মাসহ দুজন। তবে অলৌকিকভাবে রক্ষা পেয়েছে তাঁর তিন দিন বয়সী  নবজাতক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে  শনিবার উপজেলার কাথম-কালিগঞ্জ সড়কের দলগাছা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুথী খাতুন উপজেলার ভাট শিমলা গ্রামের এনামুল হকের স্ত্রী। নন্দীগ্রাম থানার উপ–পরিদর্শক মজিবর রহমান জানান  দুর্ঘটনা কবলিত অটোরিকশা দুটি জব্দ করা হয়েছে। তাছাড়া দুটি অটোরিকশার চালক পালিয়ে গেছেন। যুথী খাতুন নামে একজন মারা গেলেও তাঁর তিন দিনের সন্তান অক্ষত রয়েছে। জানা গেছে, নন্দীগ্রাম উপজেলা সদরের হেলথ কেয়ার ক্লিনিকে তিন দিন আগে যুথী খাতুন একটি সন্তান প্রসব করেন। শনিবার বিকেলে ওই ক্লিনিক থেকে যুথী খাতুন তাঁর মা জেসমিন (৪৫) ও ছোট ভাই জিহাদের (১৭) সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন। এসময়  দলগাছা এলাকা হইতে বিপরীতমুখী একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তাঁদের অটোরিকশার সংঘর্ষ হয়। এতে দুটি অটোরিকশাই উল্টে একই পরিবারের তিনজন আহত হলেও তিন দিনের নবজাতক অক্ষত থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক যুথী খাতুনকে মৃত ঘোষণা করেন। অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানান এই বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।