আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় চোরাই ট্রান্সফরমারসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ

 ## রাবেয়া সুলতানা,,( বগুড়া) প্রতিনিধি : বগুড়া ধুনটে জাহাঙ্গীর আলম (২৬) নামে এক কৃষকের বাড়ি থেকে পল্লী বিদ্যুতের চোরাই ট্রান্সফরমারসহ ১০ ধরনের বৈদ্যুতিক সরঞ্জামাদি জব্দ করেছে পুলিশ। জাহাঙ্গীর আলম উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের নিজনাটাবাড়ি গ্রামের ইদ্রিস আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছে। মামলা সূত্রে জানা যায়  জাহাঙ্গীর আলম কৃষি কাজের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমারসহ বিভিন্ন সরঞ্জামাদি চুরি করে। সে বৈদ্যুতিক সরঞ্জামাদি চোর চক্রের দলনেতা। দীর্ঘদিন ধরে এ সব মালামাল চুরি করে নিজের বাড়িতে মজুদ রাখে। আর সুযোগ বুঝে কৌশলে সেগুলো বিক্রি করে। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে ওই বাড়িতে অভিযান চালায়। কিন্ত পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর আলম কৌশলে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ ট্রান্সফরমারসহ ১০ ধরনের বৈদ্যুতিক সরঞ্জামাদি জব্দ করে। এ ঘটনায় থানার এসআই মিজানুর রহমান বাদি হয়ে জাহাঙ্গীর আলমের নাম উল্লেখ সহ অজ্ঞাত কয়েক জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। এ বিষয়ে বগুড়া ধুনট থানার অফিসার ইনচার্জ  (ওসি) সৈকত হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান প্রধান আসামি জাহাঙ্গীর আলমসহ এই চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে।