আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়া আদমদীঘিতে নৈশ প্রহরী হত্যার ঘটনায় মামলা


##( বগুড়া) প্রতিনিধি বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের অন্তহার গ্রামের দক্ষিণ পাড়া মহল্লায় কায়সার আলী (৭২) নামের একজন নৈশ প্রহরীকে হত্যার ঘটনায় বৃহস্পতিবার রাতে তার ছেলে বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। জানা গেছে, ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের এক শ্রমিক ও নৈশ প্রহরীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা ঘটনায় নিহতের ছেলে আব্দুল মোমিন বাদী হয়ে অজ্ঞাতদেরকে আসামি করে  আদমদিঘী থানায় গত বৃহস্পতিবার রাতে একটি হত্যা মামলা দায়ের করেন। গত (২৬) জুন গত বুধবার দিবাগত রাতে উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের অন্তাহার দক্ষিণ পাড়ার কর্মসৃজন প্রকল্পের শ্রমিক ও নৈশ প্রহরী কায়সার আলীর মাথা ও ঘাড়ে দুর্বত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মম ভাবে হত্যা করে বাড়ির পাশে মসজিদের সামনে ফেলে রেখে যায়। পরদিন বৃহস্পতিবার সকালে আদমদীঘি থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমানের মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ময়নাতদন্তের পর ওই দিনই সন্ধ্যায় নিহতের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মামলার তদন্তকারি কর্মকর্তা উপ-পরিদর্শক তরিকুল ইসলাম জানান, এই হত্যাকান্ডের মুল রহস্য উদঘাটন ও অপরাধী শনাক্তে পুলিশের ঊর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে কাজ করা হচ্ছে। এ বিষয়ে আদমদিঘী থানার অফিসার্স ইনচার্জ রাজেশ কূমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে বলেন, নিহতের ছেলে বাদী হয়ে গত বৃহস্পতিবার অজ্ঞাতনামা ব্যক্তিদের নাম উল্লেখ করে আদমদিঘী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।