কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
উপজেলা পর্যায়ে জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন। সোনার বাংলা গড়ায় প্রত্যয়ে ও জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় শুদ্ধাচার পুরস্কার-২০২৪ পান তিনি। গত রোববার (৩০ জুন) বিকেলে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত শুদ্ধাচার পুরস্কার অনুষ্ঠানে মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এ সম্মাননা প্রদান করেন।
সততা ও নৈতিকতা, নেতৃত্বের গুণাবলি, সিদ্ধান্ত গ্রহণ, এপিএ ও প্রকল্প বাস্তবায়ন ও অভিলক্ষ্য বাস্তবায়নে দক্ষতাসহ মোট ১০টি মূল্যায়ন সূচকের ওপর ভিত্তি করে চলতি বছর এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়। এই পুরস্কারপ্রাপ্তিতে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইউএনও জয়নাল আবেদীন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন বলেন, জেলা পর্যায়ে জাতীয় শুদ্ধাচার পুরস্কার আমার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। সততা ও নিষ্ঠার সাথে সবাইকে সাথে নিয়ে কাজ করবো।
নোট: ছবি সংযুক্ত।
কমলগঞ্জে জোরপুর্ব্বক স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে থানায় মামলা, দুইজন আটক
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে বিয়ের প্রলোভনে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সিদ্দিকুর রহমান সিয়াম ও মো. জালাল আহমদের বিরুদ্ধে মামলা হয়েছে। বাড়ী থেকে নিয়ে জোরপুব্বর্কক ধর্ষণ অভিযোগ করে গত রোববার রাতে কমলগঞ্জ থানায় মামলা করে নির্যাতিতার মা জামিলা বেগম।
নির্যাতনের শিকার কিশোরী পুলিশ হেফাজতে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ধর্ষক সিদ্দিকুর রহমান সিয়াম ও মো, জালাল আহমদকে অভিযান চালিয়ে গ্রেফতারে পুলিশ। গ্রেপ্তারকৃত ধর্ষক কুলাউড়ার হাজীপুর ইউনিয়নের ভূঁইগাও গ্রামের ছুরুক মিয়ার ছেলে সিদ্দিকুর রহমান সিয়াম (১৯) ও হাসান আলীর ছেলে মো. জালাল আহমদ (২০)।
থানার মামলা সুত্রে জানা যায়, নির্যাতিতা স্কুল ছাত্রীর বাড়ীর পাশেই আসামীর আত্মীয় বাড়ী হওয়ার সুবাদে এ সম্পর্ক গড়ে উঠায় আসামী সিদ্দিকুর রহমান সিয়াম (১৯) ও তার সহযোগি মো. জালাল আহমদ(২০) প্রায়ই তাদের বাড়ীতে আসা-যাওয়া করত। এ ঘটনার প্রায় তিন মাস পূর্ব থেকেই আসামী তাকে বিভিন্ন সময়ে বিবাহের প্রলোভন দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলার প্রস্তাব দিয়ে আসছে সিদ্দিকুর রহমান সিয়াম। কিন্তু আসামীর কু-প্রস্তাবে রাজি না হওয়ায় তার মোবাইল ফোনে হুমকি ও বিভিন্ন প্রলোভন দেখাতো বলে মামলায় উল্লেখ করে।
গত ২৬ জুন সকাল ১০ টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় ভানুগাছ রেল স্টেশনের পাশে আসা মাত্র একটি প্রাইভেট কারে তুলে অপহরন করে নিয়ে যায় শিক্ষার্থীকে। পরে পরিবারে লোকজন অনেক খোজাখুুঁজির পর গত ২৭ জুন বিকালে বাড়িতে ফিরে আসে। পরে নির্যাতিত ছাত্রীর তথ্য অনুযায়ী ঐ আসামীরা তাকে অপহরন করে সিলেটে একটি স্থানে নিয়ে ধর্ষন করে। এ সময় ধর্ষকদের কাছ থেকে পালিয়ে আসে স্কুল ছাত্রী। পরে এ ঘটনায় স্কুল ছাত্রীর মা জামিলা বেগম বাদি হয়ে দুইজনকে আসামী করে থানায় মামলা দায়ের করে। ধর্ষনের শিকার ওই কিশোরী কমলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, স্কুল ছাত্রীকে জোরপুর্ব্বক ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। পরে আসামী দুজনকে আটক করা হয়েছে। নির্যাতিক কিশোরী চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানান ওসি (তদন্ত)।
কমলগঞ্জের ইউএনও জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন
Catagory : সারা দেশ | তারিখ : জুলাই, ১, ২০২৪, ৫:২৫ অপরাহ্ণ • ১৫ বার পঠিত






