আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়া সান্তাহার স্টেশন মাষ্টারের অবসরজনিত বিদায়

 ## (বগুড়া ) প্রতিনিধি :সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন মাষ্টার হাবিবুর রহমানর চাকুরী থেকে  অবসরে যাওয়া  উপলক্ষে  বিদায় সংর্বধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  সোমবার বেলা ১২টায় সান্তাহার রেলওয়ে ফিসিং ক্লাব চত্বরে সান্তাহার জংশন স্টেশনের সকল বিভাগের কর্মচারীবৃন্দের আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় । ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও গুডস সহকারী কামাল পাশার সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় সংর্বধনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,রেলওয়ে পশ্চিম অঞ্চল জোনের চীফ অপারেটিং সুপারিনটেরডেন্ট মোহাম্মদ আহছান উল্যা ভুঁঞা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাকশী বিভাগীয় পরিবহন কর্মকতা আনোয়ার হোসেন, বিভাগীয় বানিজ্যিক কর্মকতা নাসির উদ্দীন, পরিবহন কর্মকতা হারুনুর রশিদ, সহকারী বানিজ্যিক কর্মকর্তা কতা এ কে এম নুরুল আলম। অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন বিদায়ী স্টেশনে মাষ্টার হাবিবুর রহমান, সাংবাদিক খায়রুল ইসলাম, সান্তাহার  নিরাপত্তা বাহিনীর পরিদর্শক নুর এ নবী, নবাগত স্টেশন মাষ্টার খাতিজা খাতুন প্রমুখ। আলোচনা শেষে বিদায়ী স্টেশন মাষ্টার হাবিবুর রহমানকে সম্মামনা ক্রেস্ট প্রধান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ আহছান উল্যা ভুঁঞা। এরপর সান্তাহার রেলওয়ে বিভিন্ন বিভাগের কর্মকতা- কমচারীবৃন্দরা বিদায়ী স্টেশন মাষ্টারের হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।