স্টাফ রিপোর্টার:: মৌলভীবাজারের জুড়ীতে রাস্তার কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে জানা গেছে, রত্না গৌলমেটি নামক চৌমোহনা হইতে রাজা রামের ঘর পর্যন্ত রাস্তায় সরকারী ইট সলিং কাজে অনিয়ম ভাবে কাজ করের ময়নুল হক। কাবিখা প্রকল্পের কাজ শুরু হয় ২০২৪ সালের ২৮ জুন এবং কাজ শেষ হয়েছে ৩০ জুন-২০২৪। রাস্তার কাজে অনিয়মের ফলে বাঁধা প্রধান করেন রত্না চা বাগানের আব্দুর রহিমের ছেলে রুবেল আহমদ (৩২), এতে ক্ষিপ্ত হয়ে একই এলাকার মুজাম্মেল হকের ছেলে ময়নুল হক (৩৮), বলেন উপরের কর্মকর্তাদেরকে মেনেজ করে কাজ নিয়ে আসছি তুমি পারলে কাজ টেকাও এছাড়াও তারা মুঠোফোনে রুবেল আহমদ কে হুমকি দেওয়া হয় যার মুঠোফোন নং- ০১৭১২-৫৩৪৬২২। রুবেল বলেন আমাকে হুমকি দেওয়ার পর আমি বাগান সভাপতি সুমন গোষকে বিষয়টি অবহিত করি। সোমবার (১ জুলাই) দুপুর ১২ ঘটিকায় রুবেল আহমদ রত্না বাজারে আসা মাত্র সেখানে ওতপেতে থাকা ময়নুল গং রুবেলের উপর অতর্কিত ভাবে হামলা করেন তারা হলেন মুজাম্মেল হকের ছেলে ময়নুল হক, ললই গোষের ছেলে লিটন চন্দ্র গোষ, আকুল বোনার্জি, আব্দুল মজিদের ছেলে আমিন ডাইভার, সর্বথানা জুড়ী। ময়নুল গং রুবেলের সাথে থাকা ৫০ হাজার টাকা নিয়ে যায়। ওই বিষয়ে জানতে চাইলে জুড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মিজানুর রহমান বলেন কাজে অনিয়ম হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে জানতে চাইলে জুড়ী থানায় এসআই সিরাজুল ইসলাম জানান থানায় অভিযোগ করা হয়েছে বিষয়টির তদন্ত চলমান।
জুড়ীতে রাস্তার কাজে অনিয়মের অভিযোগ
Catagory : সারা দেশ | তারিখ : জুলাই, ১, ২০২৪, ৫:১১ অপরাহ্ণ • ২ বার পঠিত






