আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় সড়ক দূর্ঘটনায় শিশুসহ নিহত-২


## (বগুড়া) প্রতিনিধি:  বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের পেছনে কাভার্ডভ্যান ধাক্কা দেওয়ায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। গতকাল রোববার (৩০ জুন) রাতে উপজেলার রনবাঘা বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, প্রাণ-আরএফএল গ্রুপের বিক্রয় প্রতিনিধি শহিদুল ইসলাম (৩৫) ও বায়েজিদ (৩)। আহতরা হলেন, বেলাল হোসেন ও তার স্ত্রী। বায়েজিদের বাবা হলেন বেলাল হোসেন। হতাহতরা কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাসিন্দা। কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। ওসি আব্বাস আলী জানান প্রাণ-আরএফএল গ্রুপের কাভার্ডভ্যান নাটোর থেকে বগুড়া যাচ্ছিল। এর চালকের পাশের আসনে যাত্রী ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের বিক্রয় প্রতিনিধি শহিদুল ইসলাম এবং বেলাল হোসেন ও তার স্ত্রীসহ শিশুছেলে। গতকাল রাত ১১টার দিকে রনবাঘা এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় কাভার্ডভ্যানটি। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই শহিদুল ইসলাম মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শিশু বায়েজিদকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। বেলাল হোসেন ও তার স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন। ওসি আব্বাস আলী বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাক পালিয়ে যায় এবং কাভার্ডভ্যানের চালকও আহত অবস্থায় পালিয়ে যান। কাভার্ডভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে।