আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় ৬৭১ বস্তা সরকারি চাল উদ্ধার গ্রেফতার -৫

## (বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচীর ৬৭১ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। শনিবার গভীর রাতে এ ঘটনায় ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, বগুড়ার শেরপুরের মির্জাপুর এলাকার মৃত মঞ্জু শেখের ছেলে মোঃ তুহুর ইসলাম ওরফে হাসান (৩৪), ধর্মকাম মলারবাড়ী এলাকার মোঃ মোসলেম উদ্দিনের ছেলে মোঃ নুর মোহাম্মদ (৩৭), র্মকাম মলারবাড়ী নামাপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মোঃ ইব্রাহীম হোসেন (৪০), ধর্মকাম যমুনাপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে মোঃ মোতালেব হোসেন (৩৮), ধুনট মোড় খন্দকারপাড়া এলাকার মৃত হাসান আলী সরকারের ছেলে মোঃ জুলফিকার আলী ভুট্টো (৪৪)।জানা গেছে, শনিবার (২৯ জুন) বেলা ১১ টার দিকে ঢাকা মেট্রো-ট-১৩-৮৮৫৯ ট্রাক যোগে ড্রাইভার ও হেলপারসহ বগুড়ার আদমদীঘি থানার সান্তাহার ওয়্যারহাউস গোডাউন থেকে সালথা এলএসডি গোডাউন ফরিদপুরের উদ্দেশ্যে সরকারি রেশনের চাউল লোড দিয়ে রওনা হয়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও সালথা এলএসডি গোডাউন ফরিদপুরে চালের ট্রাক পৌঁছায়নি। পরে পুলিশের সহযোগিতায় জানা গেছে, বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর খলিফা পাড়ার মোঃ মঞ্জু মাষ্টারের ধানের চাতালের উত্তর কর্নারের  গোডাউনের দরজার সাথে ট্রাক দাঁড়িয়ে রেখে গোডাউনের মধ্যে সরকারি চাল আনলোড করছে। পরে বগুড়া জেলা পুলিশের এসআই মজিবর রহমান এবং এসআই আরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্স সহ (২৯ জুন) রাত ১১.৫০ মিনিটে মোঃ মঞ্জু মাষ্টার এর ধানের চাতালে উপস্থিত হয়। কয়েকজন আসামি পালিয়ে যায়। তবে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ডিবি পুলিশ উপরোক্ত ৫জন আসামিকে গ্রেফতার করে। সর্বমোট ৬৭১ (ছয়শত একাত্তর) বস্তা সরকারি রেশনের চাউল ও বহনকারী ট্রাক জব্দ করে পুলিশ।