আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় পুলিশ সুপারের বদলিজনিত বিদায় অনুষ্ঠান

!(বগুড়া) প্রতিনিধি:বগুড়া জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তীর বদলিজনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুলাই) দুপুরে শহরের চারমাথা কেন্দ্রীয় বাসটার্মিনালে বগুড়া জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতি, জেলা মোটর শ্রমিক ইউনিয়ন, আন্তঃ জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও জেলা ট্রাক-ট্যাংকলড়ি কাভার্ডভ্যান মালিক সমিতির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতির সভাপতি শাহ মোঃ আখতারুজ্জামান ডিউকের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী। সংগঠনের কার্যকরি সভাপতি তৌফিক হাসান ময়না এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার। এসময় আরো বক্তব্য রাখেন জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল, জেলা ট্রাক-ট্যাংকলড়ি কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মতিন সরকার, আন্তঃ জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মন্ডল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা, আন্তঃ জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পশ্চিম বগুড়া সিএনজি মালিক সমিতির সভাপতি খোরশেদ আলমসহ প্রমুখ। অনুষ্ঠানে ৪টি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বিদায়ী পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এরপর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।।