আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়া আদমদীঘিতে মাদকসহ একজন গ্রেপ্তার

## রাবেয়া সুলতানা,,  (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার আদমদীঘি উপজেলার নশরৎ পুর ইউনিয়নের কুমারগাড়ী গ্রামের ওস্তাপাড়া মহল্লা থেকে গতরাতে মুক্তার নামের এক মাদক কারবারিকে ৫২ পিচ নেশা জাতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মুক্তার হোসেন (২৫) উপজেলা নশরৎপুর ইউনিয়নের কুমারগাড়ী গ্রামের ওস্তাপাড়া মহল্লার শাজাহান মোল্লার ছেলে। আজ (৪ জুলাই) বৃহস্পতিবার দুপুরে তার বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে  আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে আদমদীঘি থানার উপ-পরিদর্শক  তারেক হোসেন বলেন, গতকাল সন্ধ্যায় উপজেলার নশরৎপুর ইউনিয়নের কুমার গাড়ী ওস্তাপাড়া মহল্লার রাস্তার পাশে ফাঁকা জায়গায় মাদকদ্রব্য কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আমার সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় মুক্তারকে আটক করা হয়। তার শরীর তল্লাশি করে ৫২ পিচ নেশা জাতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, মাদকসহ গ্রেপ্তারকৃত আসামি মুক্তারের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।