## রাবেয়া সুলতানা (বগুড়া ) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা হলরুমে আজ বেলা সাড়ে এগারো ঘটিকার সময় উপজেলা পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি-২০২৪ এর লিস্টারদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (০৪ জুলাই) বৃহস্পতিবার বেলা সাড়ে এগারো ঘটিকার সময় উপজেলার সভাকক্ষে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা লায়লা আনজুমানের সঞ্চালনায় অর্থনৈতিক শুমারি-২৪ এর লিস্টার সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন শুমারির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জোন-১ এর জোনাল জোনাল অফিসার সোহান পারভেজ, জোন-২ এর জোনাল অফিসার আলী আহসান, জোন-৩ এর জোনাল অফিসার রাইজেল ইসলাম, আইটি সুপারভাইজার আবু বকর সিদ্দিক, নাফিউল ইসলাম, লিস্টারদের মধ্যে থেকে আতাউর রহমান, উম্মে হাবিবা, কানিজ ফাতিমাসহ আরো অনেকে বক্তব্য প্রদান করেন।
বগুড়া আদমদীঘিতে অর্থনৈতিক শুমারির মত বিনিময় সভা অনুষ্ঠিত
Catagory : সারা দেশ | তারিখ : জুলাই, ৪, ২০২৪, ৪:৫৪ অপরাহ্ণ • ২৭ বার পঠিত






