আজ-  ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» তালামীযে ইসলামিয়া ঢাকা মহানগরীর সেমিনার সম্পন্ন।  «» বগুড়া সান্তাহারে জুয়েলার্সে ঢুকে ব্যবসায়ীকে ছুরিকাঘাত  «» যুব জমিয়তের শপথ অনুষ্ঠান ও অভিষেক সম্পন্ন:: «» ক্যাম্পাসে নোংরা ছাত্র রাজনীতির প্রভাবে শিক্ষার অবনতি ঘটেছে : ছাত্র জমিয়তের আলোচনা সভায় গোলাম আম্বিয়া কয়েছ  «» শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা «» মনুমুখ স্কুলে প্রধান শিক্ষক, আইনজীবী মৌলভীবাজার অঞ্চলের স্থানীয় শালিসির বিচারক শ্রী শ্রী ফনিন্দ কুমার ভট্টাচার্য, «» গাছ কাটছি মানে আমরা নিজেদেরই হত্যা করছি «» তরুণ ও শিক্ষার্থীদের অতুলনীয় আদর্শ মহানবী সা.: ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তর  «» ‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।  «» আদমদিঘী উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির  মাসিক  সভা অনুষ্ঠিত 

ক্লাস ফাঁকি দিয়ে টাকার জন্য কলমী শাক বিক্রি নবীগঞ্জের ফয়েজ শিক্ষিত হতে চায়

শাহ সুলতান আহমদঃ

আট বছরের শিশু ফয়েজ মিয়া সে গ্রামের প্রাইমারী স্কুলে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। তার সহপাঠিরা ভাল কাপড় ব্যবহার করে। স্কুলে প্রতিদিন দশ-পনের টাকা নাস্তা ও অন্যান্য খাতে ব্যয় করে। কিন্তু ফয়েজ তাদের মতো প্রতিযোগীতা করে ব্যয় করতে পারেনা। পিতা-মাতা ও স্কুল শিক্ষকদের অগোচরে ক্লাস ফাঁকি দিয়ে সে গ্রামের পাশের হাওড়-বিল থেকে কলমী শাক তুলে বাজারে বিক্রি করছে।

সে হচ্ছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামের মোফাজ্জল মিয়ার পুত্র। তার সাথে আজ ৩ জুলাই বুধবার দুপুরে সাক্ষাত হয় নবীগঞ্জ শহরতলীর জে,কে, হাইস্কুলের সামনে। অনেক আলাপের পর তথ্য সংগ্রহ করা হয়। সে জানায় পড়তে চায়। লেখা-পড়া করে শিক্ষিত হতে চায়। তবে তার কাল হয়ে দাঁড়িয়েছে সংসারের অভাব-অনটন। নাম প্রকাশে অনিচ্ছুক তার গ্রামের একজন যুবক বলেন-ফয়েজ শুধু নবীগঞ্জ বাজারে নয়। আরো বিভিন্ন বাজারে কলমী শাক, লতা, কচু শাপলা ফুল, বিক্রি করতে তাকে দেখা যায়। তবে সে কোন স্কুলে পড়ে কি না তিনি জানেন না।

ফয়েজের মতো আরো অনেক শিশুরা টাকা উপার্জন করতে বিভিন্ন পেশা বেঁচে নিয়েছে। সমাজের বিত্তশালীর ব্যক্তি যদি তাদের নিজ নিজ এলাকার হতদরিদ্র শ্রেণীর লোকদের ছেলে-মেয়েদের পাশা দাঁড়ান। তাহলে কোমলমতী শিশুরা ক্লাস ফাঁকি দিয়ে টাকা উপার্জন করতে বিভিন্ন শাক সব্জি বিক্রি করবেনা।

অনুলিখনঃ স’লিপক