আজ-  ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত; আটক ১ «» কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত; আটক ১ «» সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের বিচারহীনতা অবসানের আন্তর্জাতিক দিবসে ইউনেস্কো ঢাকা কার্যালয়ের বিবৃতি «» মৌলভীবাজারে ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত «» সান্তাহারে ট্রেড লাইসেন্স নবায়ন না করায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা «» Tourism Fair 2026 Concludes with an Emphasis on Leveraging Artificial Intelligence in Tourism Management «» শ্রীমঙ্গলে জাতীয় যুব দিবস উদযাপন, ঋণ-অনুদানের চেক পেলেন দুই যুবক «» রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে সুশাসনের ব্যাপক ঘাটতি; «» মৌলভীবাজারে এনপিবি নিউজের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  «» জুড়ীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জুড়ীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক।।

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নকআউট প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট। সোনারুপা চা বাগানের বনশ্রী ক্রীড়াচক্রের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে ৩২টি দল অংশগ্রহণ করছে।

রোববার (১ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের সোনারুপা চা বাগানের মাঠে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমদ মিঠু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফজলে রাব্বানী চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিত সিংহ, সোনারুপা চা বাগানের ব্যবস্থাপক শাহ মোহাম্মদ কামাল। 

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সিনিয়র সহসভাপতি ও গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, উপজেলা কৃষকদলের সভাপতি হাজী আব্দুল কাইয়ুম, জুড়ী থানার এসআই কবির উদ্দিন ও এএসআই শামসুজ্জামান প্রমূখ। 

আয়োজক সূত্রে জানা যায়, টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপি নেতা মতিউর রহমান চুনু। এবারের আসরে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ৩২টি দল অংশগ্রহণ করছে। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দলগুলো চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামবে।

আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার, নতুন প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ এবং তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তাঁদের প্রত্যাশা, এ আয়োজনের মাধ্যমে এলাকার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হবে এবং তরুণদের মধ্যে খেলাধুলার চর্চা আরও বৃদ্ধি পাবে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, ৩২ দলের অংশগ্রহণে এ টুর্নামেন্টটি জুড়ী উপজেলার অন্যতম আকর্ষণীয় ক্রীড়া আয়োজনে পরিণত হবে।