আজ-  ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত; আটক ১ «» কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত; আটক ১ «» সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের বিচারহীনতা অবসানের আন্তর্জাতিক দিবসে ইউনেস্কো ঢাকা কার্যালয়ের বিবৃতি «» মৌলভীবাজারে ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত «» সান্তাহারে ট্রেড লাইসেন্স নবায়ন না করায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা «» Tourism Fair 2026 Concludes with an Emphasis on Leveraging Artificial Intelligence in Tourism Management «» শ্রীমঙ্গলে জাতীয় যুব দিবস উদযাপন, ঋণ-অনুদানের চেক পেলেন দুই যুবক «» রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে সুশাসনের ব্যাপক ঘাটতি; «» মৌলভীবাজারে এনপিবি নিউজের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  «» জুড়ীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মৌলভীবাজারে ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার।।

ইমাম আবু হানিফা ফাউন্ডেশনের উদ্যোগে এবং জামেয়া ইসলামিয়া মৌলভীবাজার এর প্রিন্সিপাল মাওলানা আব্দুল হক এর তত্ত্বাবধানে মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফ্রি চুক্ষ চিকিৎসা ও চশমা প্রদান করা হয়।

সোমবার সকাল ১০ ঘটিকা থেকে শুরু করে দুপুর ২ঘটিকা পর্যন্ত প্রায় ৫শতাধীক শিক্ষার্থীদের এই সেবা প্রদান করা হয়। 

এসময় চক্ষু শিবিরে উপস্থিত ছিলেন,  সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ, ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম চৌধুরী,ইমাম আবু হানিফা ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আশরাফ মিয়া, ইংল্যান্ড প্রবাসী নুরুল হক চৌধুরী,সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান,শেখ আব্দুল হাই, রিপন আহমেদ প্রমুখ।

চক্ষু শিবির পরিচালনা করেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল। মেডিকেল টিমের সদস্য ছিলেন, ডাক্তার শেখর,অনু পাল,বদরুল ইসলাম চৌধুরী,মোঃ আলম,সুদির।