আজ-  ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত; আটক ১ «» কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত; আটক ১ «» সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের বিচারহীনতা অবসানের আন্তর্জাতিক দিবসে ইউনেস্কো ঢাকা কার্যালয়ের বিবৃতি «» মৌলভীবাজারে ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত «» সান্তাহারে ট্রেড লাইসেন্স নবায়ন না করায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা «» Tourism Fair 2026 Concludes with an Emphasis on Leveraging Artificial Intelligence in Tourism Management «» শ্রীমঙ্গলে জাতীয় যুব দিবস উদযাপন, ঋণ-অনুদানের চেক পেলেন দুই যুবক «» রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে সুশাসনের ব্যাপক ঘাটতি; «» মৌলভীবাজারে এনপিবি নিউজের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  «» জুড়ীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

শ্রীমঙ্গলে জাতীয় যুব দিবস উদযাপন, ঋণ-অনুদানের চেক পেলেন দুই যুবক

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: 

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান, শোভাযাত্রা, আলোচনা সভা, যুব ঋণ ও অনুদানের চেক বিতরণ এবং প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল। স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মোহিত কদর, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোবারক হোসেন লোপ্পা, উপজেলা প্রকৌশলী মো. রাকিবুল ইসলাম, পৌর প্রকৌশলী জহিরুল ইসলাম মাসুক, মুক্তাদির ম্যানেজার (আর্ণ প্রজেক্ট) এবং ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

আলোচনা সভা শেষে একজন যুবকের হাতে দেড় লাখ টাকার যুব ঋণ এবং অন্য একজনের হাতে ৭৫ হাজার টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়। এ ছাড়া প্রশিক্ষণ সম্পন্নকারী ৩০ জনের মধ্যে সনদপত্র এবং উপকারভোগীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন অতিথিরা।

অনুষ্ঠানে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, যুব প্রশিক্ষণার্থী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ছবির ক্যাপশন: শ্রীমঙ্গলে  (মৌলভীবাজার) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন