আজ-  ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» টিআইবির গবেষণা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিবৃতি বিভ্রান্তিমূলক: টিআইবি «» তারকাখচিত জাতীয় অ্যাওয়ার্ডসে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হলো ব্রিটেনের কারি শিল্প «» কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন, গণমাধ্যমকর্মীদের সঙ্গে আবেগঘন শুভেচ্ছা বিনিময় «» সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মামলা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ «» সান্তাহারে হোটেলের খাবার খেয়ে পাঁচজন হাসপাতালে, কর্তৃপক্ষের বিরুদ্ধে ইউএনওর কাছে অভিযোগ «» অন্যের প্ররোচনায় অভিযোগ দায়ের) আদমদীঘিতে ভূমি অফিসের হয়রানির অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় মুসলেকা দেন অভিযোগকারী «» কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত; আটক ১ «» কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত; আটক ১ «» সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের বিচারহীনতা অবসানের আন্তর্জাতিক দিবসে ইউনেস্কো ঢাকা কার্যালয়ের বিবৃতি «» মৌলভীবাজারে ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত

দীর্ঘ সাড়ে আট বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মেয়াদ উক্তীনের দীর্ঘ সাড়ে আট বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-বি-৭৭) নির্বাচন। এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে শ্রম অধিদপ্তর গঠিত নির্বাচন কমিশন। আগামী ২৮ নভেম্বর শনিবার সারাদেশের চা বাগানগুলোতে বিরতিহীনভাবে গোপন ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

গত শুক্রবার (৩০ অক্টোবর) বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬-এর প্রধান নির্বাচন কমিশনার ও শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুছ সামাদ আল আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনের বিস্তারিত তফসিল প্রকাশ করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৫ ও ৬ নভেম্বর মনোনয়নপত্র বিতরণ এবং ৫, ৬ ও ৯ নভেম্বর মনোনয়নপত্র গ্রহণ করা হবে। ১০ ও ১১ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১১ নভেম্বর বিকেল ৫টার মধ্যে প্যানেলভিত্তিক খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

১২ নভেম্বর বাতিল হওয়া মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল ও শুনানি অনুষ্ঠিত হবে। ১৩ নভেম্বর বিকেল ৩টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে। এরপর ১৪ নভেম্বর সকাল ১১টায় প্যানেলভিত্তিক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং একই দিন বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ও ১৫ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।

তফসিল অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ শেষে শুরু হবে ভোট গণনা।

নির্বাচনে পঞ্চায়েত কমিটি, প্রাথমিক কার্যকরী পরিষদ, ভ্যালি কার্যকরী পরিষদ এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদের বিভিন্ন পদে প্যানেলভিত্তিক প্রতিদ্বন্দ্বিতা হবে। কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নির্বাচন সভাপতি মণ্ডলী ও সম্পাদক মণ্ডলী—এই দুই ভাগে অনুষ্ঠিত হবে।

নির্বাচনে প্যানেলগুলোর জন্য ঘোড়া, উড়োজাহাজ, ঠেলাগাড়ি, টিউবওয়েল, চিংড়ি, মাইক, চিরুনি, ময়ূর, ফণীমনসা, আলমারি, আম, সেলাই মেশিন, টেলিফোন, টর্চলাইট, ঢেঁকি, তালা-চাবি, আনারস, জাহাজ, কলস, কাপ-পিরিচ, বই, রেলগাড়ি, মোরগ, ফুটবল, টেবিল, হরিণ, ঘুড়ি ও পানির ট্যাপসহ বিভিন্ন প্রতীক নির্ধারণ করা হয়েছে। একই প্রতীকের জন্য একাধিক প্যানেল আবেদন করলে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ করা হবে।

নির্বাচন কমিশনের নির্দেশনায় বলা হয়েছে, সব পদের মনোনয়নপত্র প্যানেলভিত্তিকভাবে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে সংগ্রহ এবং নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। নির্ধারিত প্যানেলের বাইরে কোনো প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করা হবে না।

এদিকে, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দেশের চা-বাগান অধ্যুষিত সংশ্লিষ্ট জেলা প্রশাসক, পুলিশ সুপার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন দপ্তরে তফসিলের অনুলিপি পাঠিয়েছে নির্বাচন কমিশন। এতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে।

ছবিরর ক্যাপশন: শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কার্যালয়