আজ-  ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সফল করার আহবান ; «» পূবালী ব‍্যাংক পিলএলসি মৌলভীবাজার শাখার উদ‍্যােগে ক‍্যাশলেস বাংলাদেশ লেনদেন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বিশ্ব দৃষ্টি দিবস ২৬ পালিত «» শ্রীমঙ্গলে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা «» বগুড়া আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা «» শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বেইজমেন্টে পার্কিংয়ের বদলে দোকান! «» শমসেরনগরে বিচারাধীন মামলার বিরোধীয় জমিতে ঘর নির্মাণের চেষ্টা «» মৌলভীবাজারে ইয়াবা ব্যবসায়ী নারীসহ গ্রেপ্তার-২ «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন।

গ্রাসরুটস এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্রের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী লাভ

সালেহ আহমদ (স’লিপক):

সমাজসেবা ও নারী উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী লাভ করেছেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র। তাঁকে এ সম্মাননা প্রদান করেছে ওয়াশিংটন ইউনিভার্সিটি।

শনিবার (৬ জুলাই) ভারতের দিল্লীর একটি ৫ তারকা হোটেল ক্রাউন প্লাজায় ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অব গ্লোবাল ইউনিভার্সিটি আয়োজিত অনুষ্ঠানে হিমাংশু মিত্রের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার ৭২ জনকে ডক্টরেট উপাধী দেওয়া হয়। এরমধ্যে বাংলাদেশ থেকে ২ জনকে এই সম্মাননা দেওয়া হয়।

এদিকে এ সম্মাননা গ্রহণ করার পর সিলেটসহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হিমাংশু মিত্র। তিনি সমাজের পিছিয়ে পড়া নারী সমাজকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সকলের সহযোগিতায় আরো কাজ করতে চান। তিনি বলেন, এই সম্মাননা শুধু আমার নয়, এই সম্মাননা গোটা বাংলাদেশের।

উল্লেখ্য, সমাজ সেবা, নারীর ক্ষমতায়ন, উদ্যোক্তা ও নেতৃত্বের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশ সুরক্ষায় গৃহীত বিভিন্ন পদক্ষেপে সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় এর আগেও জাতীয় এবং আন্তর্জাতিকভাবে দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে হিমাংশু মিত্র সম্মানীত হয়েছেন।