আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় ডোবার পানিতে দুই বোনের অকাল মৃত্যু

## রাবেয়া সুলতানা  ,, (বগুড়া  ) প্রতিনিধি: বগুড়ায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের বারোপুর উত্তর মধ্যপাড়া বড়বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে৷  নিহতেরা হলেন,  সাড়ে পাঁচ বছর বয়সী হিমু এবং আড়াই বছর বয়সী জান্নাত। তারা দুজনেই ওই এলাকার সিএনজি চালক হাবিব ইসলামের মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে নিহত দুই বোন আজ সকালে আনুমানিক  ১০ টা থেকে হিমু ও জান্নাত দুই বোন নিখোঁজ ছিল। নিহত দুই বোনের দাদী জানাই ওই দুই বোনের মা ও ফুফু মিলে আমরা তাদের খোঁজাখুজি করি। এক পর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পেছনের একটি ডোবায় দুই বোনকে ভাসমান অবস্থায় উদ্ধার করি। এবং দ্রুত  চিকিৎসার জন্য মাটিডালি মোড়ে একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। এবং শেষে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ বিষয়ে থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম জানান ডোবার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে খেলার সময় অসাবধানতা বশত হয়তো  তারা পানিতে ডুবে মারা গেছে। পরিবারের কারও কোন অভিযোগ না থাকায় দুই বোনের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।