আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় মাদক ডেঙ্গু কিশোর অপবাধ প্রতিরোধে পরামর্শ সভা অনুষ্ঠিত

রাবেয়া সুলতানা, ( বগুড়া) প্রতিনিধি:

প্রোগ্রাম ফর ইকো সোস্যাল ডেভেলপমেন্ট (পেসড) এর আয়োজনে শনিবার বগুড়া সদরের কাটনার পাড়ায় সংস্থার নিজস্ব কার্যালয়ে মাদক, ডেঙ্গু ও কিশোর অপরাধ প্রতিরোধে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। পরামর্শ সভায় সভাপতিত্ব করেন এ্যাড. খাজা সানাউল হক চিনু। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন লায়ন্স অব বগুড়ার সদস্য গোলাম রব্বানী (জাকি), মন্টু। আলোচনায় বক্তারা বলেন, মাদক, ডেঙ্গু ও কিশোর অপবাধ প্রতিরোধ করতে হলে সবার মাঝে সচেতনতা বাড়াতে হবে। মাদকের কুফল সম্পর্কে কিশোরদেরকে জানান দিতে হবে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে নানা ধরনের সেমিনারের আয়োজন করতে হবে। মাদক ও কিশোর অপরাধ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এ থেকে প্রতিত্রাণ পেতে হলে সুস্থ সমাজ গঠনে আমাদের প্রত্যেককেরই স্ব স্ব অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। ডেঙ্গু মহামারী আকারে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। ডেঙ্গু প্রতিরোধে সরকার কর্তৃক নির্দেশনাগুলো যথাযথভাবে পালন করতে হবে। অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন সংস্থার নির্বাহী পরিচালক মোছাঃ রোমমানা খাতুন এবং সভা পরিচালনা করেন প্রোগ্রাম অফিসার রবিউল ইসলাম নীরব।