আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

রথ যাত্রায় নিহতের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

 ## রাবেয়া সুলতানা,,  (বগুড়া) প্রতিনিধি :বগুড়ায় সারাদেশে ন্যায় গত রবিবার (৭ জুলাই) ২০২৪ ইং তারিখে   সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রীজগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান। কিন্তু উৎসব অনুষ্ঠানে হঠাৎ করে নেমে আছে আনন্দ উৎসবে দুঃখের ছায়া। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, সেউজগাড়ী থেকে রথ নিয়ে পুলিশ লাইন শিব মন্দিরে যাত্রার সময় হঠাৎ করে বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনা স্থলায় চারজন নিহত হয়। এবং একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এতে করে আরো অন্তত ৫০ জন আহত হন। হতাহতদের ঘটনায় শোক এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি প্রদান করেছেন   বগুড়া জেলার সম্মানিত পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম মহোদয়। বগুড়ার ধুনটেবগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা, যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, সাগর কুমার রায়, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তপন চক্রবর্তী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী হিরো, সদস্য আবু সেলিম, আব্দুল বাছেত, অধ্যক্ষ সহিদুল ইসলাম দুলু। নেতৃবৃন্দ নিহতদের আত্মার সদ্গতি কামনা ও আহতদের সকলের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।  এছাড়া উক্ত ঘটনার জন্য বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট পি এস ইমরুল কায়েসকে আহবায়ক করে পুলিশ সুপারের প্রতিনিধি, নেসকো, ফায়ার সার্ভিস ও সিভিল সার্জনের প্রতিনিধি নিয়ে কমিটি গঠন করা হয়েছে। এতে বলা হয়েছে ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে তদন্ত কমিটিকে। বগুড়া  শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের উপ-পরিচালক ডা: আব্দুল ওয়াদুদ জানান দুর্ঘটনা আহতদের মধ্যে আইসিইউতে থাকা ২ জনকে ঢাকায় পাঠোনো হয়ছে। শজিমেক হাসপাতালে এখন ও ৩৮ জন চিকিৎসাধীন অবস্থায় আছেন । ৩জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতলে ৫ জন ভর্তি ছিল। তার মধ্যে একজন মারা গেছেন। বাকিরা অন্যত্র চিকিৎসা নিতে চলে গেছে। এ নিয়ে মোট আহত রোগীর সংখ্যা ৪২ জন। গত রোববার বিকাল ৫ টায় বগুড়া শহরের সেউজগাড়ীর ইসকন মন্দির থেকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধন করেন রাগেবুল আহসান রিপু এমপি, জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম ও জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। ইসকন মন্দির থেকে রথ টেনে নিয়ে কলেজ রোডে ওঠার পর পরই এই দুর্ঘটনা ঘটে।বগুড়া নেসকো -১ এর নির্বাহী প্রকৌশলী আব্দুল মোন্নাফ জানান সেখানে ১১ হাজার ভোল্টেজের বিদ্যুৎ সঞ্চালন লাইন ছিল। নেসকো বৈদ্যুতিক খুঁটির তারের উচ্চতা ১২ মিটার। এর উপরে কোন ধাতব পদার্থের সাখে সংস্পর্স লাগলে দুর্ঘটনা ঘটবে। তিনি জানান রথের উচ্চতা ১২ মিটারের। আর রথের উপরিভাগে লোহার কোন দন্ড ছিল। এই ধাতব পদার্থে সংস্পর্শে এসে গোটা রথ বিদ্যুতায়িত হয়ে পড়ে। এই সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হতাহতের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।