আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু

দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু
★

আবু তালহা তোফায়েল :: সিলেটের প্রাচীন ও ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ, জামেয়া আহলিয়া দারুসসালাম দারুল হাদীস লাফনাউট, গোয়াইনঘাট, সিলেট-এর ১১৫ বছর পুর্তি উপলক্ষে ৪৭ সালা দস্তারবন্দী মহাসম্মেলন-২০২৫ এর নিবন্ধন ফরম বিতরণ শুরু হয়েছে।

১০ জুলাই (বুধবার) দুপুর ১২ ঘটিকায় মাদ্রাসার অফিস কক্ষে জামেয়ার শায়খে বুখারী মাওলানা হুসাইন আহমদ (গনিকান্দী হুজুরের) এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফরম বিতরণ শুরু হয়।

আনুষ্ঠানিক ফরম বিতরণে উপস্থিত ছিলেন জামেয়ার সিনিয়র মুহাদ্দিস মুফতি আমিনুর রশিদ গোয়াইনঘাটী, জামেয়ার মুহাদ্দিস মাওলানা ফয়যুল করীম, জামেয়ার ফাজিল ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ ও মাওলানা আব্দুর রাজ্জাক প্রমুখ।

আস-সালাম ফুযালা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি আমিনুর রশিদ গোয়াইনঘাটী, জামেয়ার অফিস থেকে ফুযালাদের নিবন্ধন ফরম গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য যে, জামেয়ার দুইদিন ব্যাপী ৪৭ সালা দস্তারবন্দী মহাসম্মেলন আগামী ২৩ ও ২৪ জানুয়ারি ২০২৫ ইং (বুধ ও বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।