আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় পুকুর থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার


## রাবেয়া সুলতানা,, (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে পুকুর থেকে তামিম (১৪) নামের এক কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।১১ ই জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলার দক্ষিণ আমনের হান্নানের পুকুর থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার কুসুম্বি ইউনিয়নের দক্ষিণা আমইন গ্রামের মুকুল আকন্দের ছেলে।নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, কিশোর তামিম ১০ জুলাই সকাল সাতটা থেকে নিখোঁজ হয়েছে পরে ঐ রাত্রেই থানায় নিখোঁজ জিডি করেন পরিবারের লোকজন। এদিকে জিডির পরের দিন ১১ জুলাই সকালে উপজেলার দক্ষিণ আমইন গ্রামের হান্নানের পুকুরে একটি বস্তা ভাসতে দেখেন থানায় খবর দেয় স্থানীয় লোকজন। পরে এলাকাবাসীর সংবাদ পেয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরিয়ার ও শেরপুর থানার ওসি রেজাউল করিম পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে। পরে বস্তা থেকে লাশ বের করলে দক্ষিণ আমুইন গ্রামের মুকুল আকন্দ লাশটি তার ছেলে বলে শনাক্ত করেন। খবর পেয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ও পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার আব্দুর রশিদ ঘটনার স্থল পরিদর্শন করেন। এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম (রেজা) জানান, নিহতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।