আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

নওগাঁয় চোলাই মদসহ ৭ মাদক কারবারী গ্রেফতার ##

শিমুল হাসান,, (নওগাঁ) প্রতিনিধি: গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ( ১০) জুলাই ২০২৪ ইং তারিখে  ২৩ : ০০ ঘটিকার সময় মাদক চোরাচালান সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার বদলগাছী থানাধীন সাদীসপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৫ লিটার চোলাই মদসহ ৭ মাদক কারবারীকে গ্রেফতার করেছেন র‍্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন। সর্ব জেলা নওগার বদলগাছী থানার সাং-সাদীসপুরের মৃত : সুকা সরদার এর ছেলে শ্রী আলিম (৩৮), সাং:মালঞ্চা  মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ জুয়েল রানা (৪৬),  সাং-সারঙ্গাপাড়া মৃত : গনির ছেলে শ্রী বিধান (৪০), সাং-খোজাগাড়ি  পিতা-মাকরু সরদার এর ছেলে শ্রী রুপেন বাবু (৪০), সাং-বিশপাড়া এলাকার  পিতা-মৃত রতির ছেলে শ্রী রঞ্জিত (৩৮) এবং অপর দুই জন গ্রেপ্তারকৃত মাদক কারবারি জয়পুরহাট জেলার সাং-পাকুরজরিয়া পিতা-মোঃ হাবিল এর ছেলেবিদ্যুৎ হোসেন (৩০), এবং  মন্টু কুমার এর ছেলে  শ্রী সোহেল কুমার (৪০) কে  চোলাই মদ ক্রয়-বিক্রয়ের সময় নওগাঁ জেলার বদলগাছী থানাধীন সাদীসপুর এলাকা থেকে র‍্যাব-৫, সিপিসি-৩ এর আসামীদেরকে চোলাই মদ ক্রয়-বিক্রয়ের সময় নওগাঁ জেলার বদলগাছী থানাধীন সাদীসপুর এলাকা থেকে র‍্যাব-৫, সিপিসি-৩ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন। গ্রেফতারকৃত আসামী আলিম চিহ্নিত মাদক কারবারী, সে নিজ বসত বাড়িতে চোলাই মদ উৎপাদন করে বিদ্যুৎ, জুয়েল, বিধান, সোহেল, রুপেন ও রঞ্জিতদের মাধ্যমে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।  মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার বদলগাছী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।