আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে পালানো আসামি অবশেষে গ্রেফতার

## শিমুল হাসান,, (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর মহাদেবপুরে হ্যান্ডকাফ পড়া অবস্থায় পুলিশী হেফাজত থেকে পালিয়ে যাওয়ার ১২ ঘণ্টা পর আলম আলী (৩৫) নাম মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে আটক করতে সক্ষম হয়েছে থানা পুলিশ।গত বুধবার (১০ জুলাই) পূর্বরাত তিনটার দিকে মহাদেবপুর উপজেলার হাতুড় ইউনিয়নের মহিষবাথান এলাকা থেকে তাকে আটক করে। আলম আলী জেলার পোরশা উপজেলা সদরের নীতপুর বাঙ্গালপাড়া এলাকার সাহরাব আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, একটি মাদক মামলায় আলম আলীর দুই বছর কারাদণ্ডের আদেশ হয়। কোর্টের ওয়ারেন্টমূলে পোরশা থানা পুলিশ আলম আলীকে গত সোমবার দিবাগত রাতে তার বাড়ি থেকে আটক করে মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে যাত্রীবাহী বাসে করে নওগাঁ কোর্টে নিয়ে যাওয়ার জন্য রওনা দেন। পথিমধ্য মহাদেবপুর উপজেলা সদরের বাসস্ট্যান্ড পৌঁছালে আলম প্রকতির ডাকে সাড়া দেবার অজুহাতে পুলিশের কাছ থেকে এক হাতের হ্যান্ডকাপ খুলে নেন। অপর হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় সে কৌশলে পালিয় যায়। এখবর ছড়িয়ে পড়লে পুলিশ প্রশাসনে তোলপাড় শুরু হয়। থানা পুলিশ তাকে ফের আটক করার জন্য দিনভর সাঁড়াশি অভিযান চালায়। অবশেষে গভীর রাতে মহিষবাথান তার মামাবাড়ি এলাকা থেকে মহাদেবপুর থানায় এসআই জাহিদ আলমসহ সঙ্গীয় ফোর্স আটক করতে সক্ষম হন। বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান বুধবার দুপুরে তাকে নওগাঁ কোর্টে পাঠানা হয়।